admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টারঃ সাভার ও আশুলিয়ায় অবৈধ ভাবে ইট পোড়ানোর অভিযোগে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকায় সাতটি ইট ভাটা বন্ধ করে দিয়েছেনন সাভার উপজেলা প্রশাসন। মঙ্গলবার সাভারের আমিন বাজার ও আশুলিয়ার শিমুলিয়া এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে সাতটি অবৈধ ইট ভাটায় বন্ধ করে দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে সাভারের আমিন বাজারের সালেহপুর এলাকায় সোনার বাংলা ব্রিকস, একে বি ব্রিকস, আনান ব্রিকস, এ এস বি এন্ড কোং ব্রিকস ইট তৈরি করে বাজারজাত করে আসছিলো। পরে আজ মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি ওই সব ইট ভাটায় অভিযান পরিচালনা করে চারটি ইট ভাটার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয় ও সোনার বাংলা ব্রিকসকে নগদ এক লক্ষ টাকাও জরিমানা করা হয়।
অপরদিকে একই অভিযোগে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা এলাকায় পল্লি ব্রিকস, এবিসি ব্রিকস ও মোল্লা ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তিনি আরোও জানায়, পরিবেশ দূষণ ও অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো বন্ধে অভিযান চালানো হয়েছে। হাইকোর্টের নিয়ম অনুযায়ী যেসব ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই সেসব ভাটা বন্ধের নির্দেশ রয়েছে। তাই অভিযানের মাধ্যমে সেগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।
অভিযানের সময় নিরাপত্তায় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন। একই অভিযোগে ঢাকার ধামরাইয়ের ডেমরান এলাকায় মোল্ল্যা ব্রিকস ও ভাই ভাই ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন সেই সাথে এই দুইটি ইট ভাটাকে নগদ চার লক্ষ টাকাও জরিমানা করা হয়।