admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
মোঃ হুমায়ুন কবির রেজা, স্টাফ রিপোর্টারঃ ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন। দিবসটি উপলক্ষে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও’র সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি এর আওতাভুক্ত হাস্কিং মিলের শ্রমিকদের জন্য ইএসডিও শিবগঞ্জ শাখা আওতায় শিবগঞ্জ বাজারে একটি ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয় উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাক্তার জান্নাতুল ফেরদৌস জেবা ও ডাক্তার মনিরুজ্জামান সোলায়মান।
এমবিবিএস মেডিকেল অফিসার ইকো শিশু কমিউনিটি হাসপাতাল কলেজপাড়া ঠাকুরগাঁও, এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইএসডিও এসিপি প্রকল্পের ফোকাল পার্সন মোঃ খতিব রহমান প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিক আবু শাখা ব্যবস্থাপক মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠানে শিবগঞ্জ এলাকার আশেপাশের হাস্কিং মিল শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের চিকিৎসা পরামর্শ পত্র ওষুধ দেওয়া হয় তাদের পুরনো অসুখের এছাড়াও চিকিৎসা ক্যাম্প এর পরে সকল শ্রমিকদের মাঝে বিভিন্ন চারা বিতরণ করা হয় সর্বশেষে যারা covid-19রেজিস্ট্রেশন করেন নাই তাদের রেজিস্ট্রেশন করে টিকা কার্ড দেওয়া হয়।