হোম
নির্বাচিত কলাম

শিশু হাসিবুল ব্যস্ত লেখাপড়ার পরিবর্তে অর্থ রোজগারে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

সনতচক্রবর্ত্তী (ফরিদপুর):যে বয়সে একটা শিশুর খেলাধুলা আর লেখাপড়া করার কথা, সে বয়সে নিজের অন্ন সংস্থানের দায়িত্ব নিজেরই কাঁধে। হাসি উচ্ছ্বলতায় মেতে থাকার পরিবর্তে নিজের দুবেলা দুমুঠো খাবার নিয়ে দুশ্চিন্তা। সমাজের আর দশটা শিশুর শৈশবের সীমাহীন বায়না মেটানোর ভার যখন বাবা-মায়ের উপর, তখন নিজের খাবার সংগ্রহের জন্য সকাল-সন্ধ্যা হাড়ভাঙা পরিশ্রম। এ নিষ্ঠুর নিয়তি মেনে নিয়েছে বারো বছর বয়সী অনাথ, নিরাশ্রয় হাসিবুল। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। বাবা যে কবে মারা গেছেন তাও ঠিক মনে নেই। হাসিবুল শুধু জানে যে সে কোলে থাকতে বাবা বাবা মারা গেছেন।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে হাসিবুলের সাথে দেখা হয় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে। লাঠির সাথে লাল-সাদা রংয়ের হাওয়াই মিঠে লাগিয়ে এদিক ওদিক ঘুরছে। লক্ষ্য তার চেয়েও ছোট কিংবা তার মতো ছোট শিশুদের কাছে হাওয়াই মিঠে বিক্রি করা। হাসিবুল জানায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে সে ২য় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। এরপর তাকে ফরিদপুর মুসলিম মিশনের এতিমখানায় রেখে এসে মা আবার বিয়ে করে। কিন্তু এতিমখানায় তার মন না টেকায় সেখান থেকে কিছুদিন পরে গ্রামে চলে আসে। ছোটবেলা বাবাকে হারিয়ে মাকে অবলম্বন করে বেঁচে থাকার সুযোগটাও হাতছাড়া হয়ে গেছে ইতোমধ্যে মায়ের অন্যত্র বিয়েতে।

উপায়ন্তর না থাকায় শেষ পর্যন্ত হাসিবুল বেছে নেয় বেঁচে থাকার তাগিদে নির্মম বাস্তবতার পথ। একই উপজেলার পার্শ্ববর্তী ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের আব্দুল গফফার শেখ হাওয়াই মিঠের কারিগর। হাসিবুল স্বজনদের হাত ধরে গফফার শেখের বাড়িতে আসে জীবিকার খোঁজে। এরপর থেকে গফফার শেখ হাওয়াই মিঠে তৈরি করে আর হাসিব উপজেলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বিক্রি করে। হাসিবুল আরো জানায়, মালিক গফফার শেখ তাকে খাওয়া দাওয়া, থাকা বাদে মাসিক ১ হাজার ৫০০ টাকা দেন। হাসিব প্রতিদিন ৫০০-৬০০ টাকার হাওয়াই মিঠে সে বিক্রি করে।বারো বছর বয়সী অনাথ, নিরাশ্রয় হাসিবুল জানে না তার অনাগত ভবিষ্যতের কথা। জানতেও চায় না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 19 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক