হোম
ঢাকা

সাভারে দুই নারীসহ মোট চার অফিসারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২২ ১১:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ ঢাকা জেলার সাভার মডেল থানায় একযোগে নারীসহ মোট চার জন অফিসারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৩ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম।

এ ছাড়াও বিদায় অনুষ্ঠানে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আল আমিন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের টি আই(প্রশাসন)আব্দুস সালাম,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোমেনুল ইসলাম, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুর ইসলাম জাহাঙ্গীর,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(ইনটেলিজেন্স)মাকারিয়াস দাস প্রমুখ।

বদলি জনিত বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে চারজন পুলিশ কর্মকর্তার কর্মগুণের প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, অন্যত্র বদলি হওয়া চারজন সাব ইন্সপেক্টর অত্যন্ত দক্ষ এবং যোগ্য। তারা প্রত্যেকেই স্থিরচিত্তের অধিকারী। তাদের কর্মদক্ষতায় সাভার থানা এলাকার মানুষ পুলিশি সেবায় উপকৃত হয়েছে। অপরাধ দমনে তাদের কর্ম প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রত্যেক অফিসারের উত্তরোত্তর উন্নতি ও বদলিজনিত পরবর্তী কর্মস্থলে সাফল্য কামনা করা হয়।

যাদের ঘিরে আয়োজন অন্যত্র বদলী হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন,উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুস সবুর খান, উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো: তাহমুদুল ইসলাম, নারী অফিসাররা হলেন, উপ-পরিদর্শক(নিরস্ত্র)পারভিন আক্তার, উপ-পরিদর্শক (নিরস্ত্র)মোসা: শিউলি খানম। সাভার মডেল থানার পক্ষ থেকে তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সাভার মডেল থানা থেকে বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একজন অফিসারের অন্যত্র বদলি উপলক্ষে এত বড় আয়োজন দেশের কোথাও সচরাচর দেখা যায় না। জীবনে কখনও কল্পনা করিনি এত সম্মান, এত ভালোবাসা, এত উপহার দিয়ে আমাদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হবে।

অফিসার ইনচার্জ থেকে শুরু করে পরিদর্শক উপপরিদর্শকসহ সহকর্মী পুলিশদের দেয়া বিরল ভালবাসার আবেগে আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে এক পুলিশ কর্মকর্তা বলেন, অন্যত্র বিদায়কালে আমি প্রাপ্তিতে পরিপূর্ণতা পেয়েছি। দেশের সকল থানার পুলিশ কর্মকর্তারা যেন সাভার মডেল থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের মত অহিংস ও পুলিশ দরদী হয়, চাকুরী জীবনে করুন বাস্তবতা বিদায় অনুষ্ঠানে দেয়া অপ্রত্যাশিত ভালোবাসায় মনমুগ্ধ ওই উপ পরিদর্শকের আবেগের স্রোতে তার এই প্রত্যাশার কথাটিও জানান।

বিদায় অনুষ্ঠানে পুলিশের আরেক উপ-পরিদর্শক বলেন, পুলিশ প্রতিটি মুহূর্তে মৃত্যুঝুঁকিতে থেকেও দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকে। কর্তব্য পালনে নিহত আহত ও পঙ্গু হয়েছেন শত শত পুলিশ। পুলিশ যদি চাকরি ক্ষেত্রে ন্যূনতম এমন একটা সম্মান পায় তাহলে সেই সম্মানটাই আমাদের প্রত্যাশা পূরণের চরম আনন্দ পাওয়ার শামিল।

এই অনুষ্ঠানে সকল কর্মকর্তাদের উপস্থিতিতে উপ পরিদর্শক হারুন-অর-রশিদ ও উপ পরিদর্শক সুদীপ কুমার গোপকে বরণ করে নেয় সাভার মডেল থানা পুলিশ। এদিকে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ আইন শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় সাভার মডেল থানার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের হাতে পুরস্কার গ্রহণ করেন এ এস আই কামরুজ্জামান, এ এস আই অশোক কুমার এবং এ এস আই সাইফুজ্জামান। এ সময় সাভার মডেল থানার সকল কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 15 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 22 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক