admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু /মহিবুল আলাম রানা স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে বিভিন্ন বাসাবাড়িতে দেয়া পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আজ ১৮ ই জানুয়ারি ২০২২ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী আশুলিয়ার নরসিংপুরের বাংলাবাজার ইউসুফ মার্কেট ও চেয়ারম্যান বাড়ি এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ উচ্ছেদ অভিযানে এ সময় নরসিংহপুরের বাংলাবাজার ইউসুফ মার্কেট ও চেয়ারম্যান বাড়ি মহল্লায় প্রায় এক কিলোমিটার এলাকার বিভিন্ন বাসাবাড়িতে দেয়া পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয়রা জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে গ্যাস অফিসের ঠিকাদার পরিচয়ে মোটা অংকের টাকার বিনিময় এসব বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছেন। পরে খবর পেয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিভিন্ন বাসাবাড়িতে দেয়া পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
সাভার তিতাস গ্যাস ট্রানস্মিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, একটি দুষ্কৃতিকারী চক্র আশুলিয়ার নরসিংহপুর ইউসুফ মার্কেট এলাকায় মোটা অংকের টাকার বিনিময় ২ ইঞ্চি পাইপের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করেন। পরে খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় এক কিলোমিটার এলাকায় বিভিন্ন বাসাবাড়ির পাঁচ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, ১ ইঞ্চি অবৈধ বিতরণ লাইন থাকাকালীন তিতাসের এ ধরনের অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও অবৈধ সংযোগকারীদের কে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
অবৈধ উচ্ছেদ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম, সরকারি উপ-প্রকৌশলী আনিসুর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।