হোম
ঢাকা

নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে তৈমুর সংবাদ সম্মেলন করে ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করলেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২ ৮:৪৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকেঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সংবাদ সম্মেলন করে ভোট নিয়ে শঙ্কার কথা জানালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোটের দিন যেন বহিরাগতরা নারায়ণগঞ্জে না থাকতে পারে, সে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ভোটকেন্দ্রগুলো থেকে যেন সিসি ক্যামেরা সরানো না হয়, সে দাবিও তুলেছেন নির্বাচন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারানো তৈমুর আলম খন্দকার।

আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল আটটায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। শুক্রবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়েছে। তার আগে রাত ১০টার দিকে শহরের মাসদাইরে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করেন তৈমুর আলম খন্দকার। এসময় তিনি নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোর সিসি ক্যামেরা বন্ধ রাখতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম বলেন, ‘বিভিন্ন স্কুল থেকে আমাকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রগুলোর সিসিটিভি তুলে নেওয়ার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা দিয়ে কী বোঝায় সেটা আপনারা বুঝে নেবেন। আমি মনে করি ভোট চুরি, নেতা–কর্মীদের ওপর হামলা অথবা পুলিশি নির্যাতনের জন্যই সিসি ক্যামেরাগুলো তুলে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চালু রাখার অনুরোধ জানান তিনি। তাঁর নির্বাচনী এজেন্টের উপস্থিতিতেই যেন ইভিএমে ভোটের কার্যক্রম চালানো হয়, সেই দাবি জানিয়েছেন তৈমুর আলম খন্দকার।

তিনি বলেন, কেন্দ্রগুলোতে একজন করে ইভিএম অপারেটর দেওয়া হবে। আমাদের এজেন্ট ছাড়া সেই অপারেটর যেন ইভিএম মেশিনে কোনো কাজ না করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের এজেন্ট যেন নিরাপদে কেন্দ্রে থাকতে পারে, সে ব্যবস্থাও নির্বাচন কমিশনকে করতে হবে। পাশাপাশি ইভিএমে ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলের প্রিন্ট তাঁর এজেন্টদের হাতে দেওয়ারও দাবি জানান তৈমুর।

নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বহিরাগতরা অবস্থান করছেন দাবি করে তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জের অঞ্চল গুলোকে ভাগ করে বিভিন্ন এলাকা বিভিন্ন সাংসদের দায়িত্বে দেওয়া হয়েছে। তাঁরা বহিরাগত এনে সেসব এলাকার কেন্দ্রগুলোকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবেন। বহিরাগতরা বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে থাকছেন। নির্বাচনের দিন যেন বহিরাগতরা নারায়ণগঞ্জে অবস্থান করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 16 minutes আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 1 hour আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 2 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 4 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 4 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 9 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 10 hours আগে

শুধু আইন করে নয়,জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক