হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের মেট্রোরেলের নকশায় নতুন ভুলের কারণে প্রকল্পের খরচ বেড়েছে। 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মেট্রোরেলের নকশায় নতুন ভুলের কারণে প্রকল্পের খরচ বেড়েছে। বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল প্রকল্প মেট্রোরেল। এর আগে একাধিকবার নকশায় সমস্যা দেখা দেওয়ার কারণে এই প্রকল্পের খরচ বেড়েছে। এবার আরও একদফা সমস্যা দেখা দেওয়ায় নতুন করে যে খরচ যোগ হয়েছে তাতে প্রকল্পটি ছাড়িয়ে যাচ্ছে পদ্মা সেতুর খরচকেও। এই তথ্য জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, বর্তমানে যে নকশা রয়েছে, সে অনুযায়ী স্টেশনে ঢোকা ও বেরুনোর পয়েন্টগুলো ব্যবহারের জন্য সুবিধাজনক হবে না।

এগুলো আরও প্রশস্ত করতে হবে। এছাড়া স্টেশনের বাইরের ফুটপাথগুলো আরও চওড়া করলে যাত্রীদের জন্য বেশ আরামদায়ক হবে। তাই নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মেট্রোরেল চালুর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ যেমন ব্যয় হবে, তেমনি সময়ও লাগবে বেশি। এর আগেও কয়েকদফা এভাবে সময় ও অর্থ বেড়েছে। এবার নতুন করে কত খরচ যোগ হবে- এমন প্রশ্নের জবাবে এম এ এন সিদ্দিক বলেন, অতিরিক্ত ১১ হাজার ৪৮৭ কোটি টাকা চাওয়া হয়েছে।

বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুতেও একাধিকবার খরচ বাড়ানো হয়েছিল। অবশেষে সেই প্রকল্প থেমেছে ৩০ হাজার ১৯২ কোটি টাকায়। মেট্রোরেলের ক্ষেত্রে নতুন করে যে খরচ চাওয়া হয়েছে, সেটা যোগ হলে মোট খরচ দাঁড়াবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ, খরচের দিক থেকে মেট্রোরেল ছাড়িয়ে যাচ্ছে পদ্মা সেতুকেও। স্টেশনে ঢোকা ও বেরুনোর পয়েন্ট এবং সামনের ফুটপাথ প্রশস্ত করার বিষয়টি নকশার শুরুতে কেন বিবেচনায় নেওয়া হয়নি, এই প্রশ্নের জবাবে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রোরেল আমাদের দেশে একটি নতুন ধারণা। তাই সবকিছু বুঝে উঠতে আমাদের বেশ সময় লেগে গেছে। প্রকল্পটির ক্ষেত্রে আমরা ট্রায়াল অ্যান্ড এর-এর ভেতর দিয়ে যাচ্ছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 2 hours আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 6 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 21 hours আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 21 hours আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 1 day আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক