admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
মোঃ মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও’য়ের হরিপুরে টানা শৈত্যপ্রবাহে কাবু নিম্ন আয়ের মানুষ। বছরের শুরু থেকেই প্রচন্ড শীত ও অসহনীয় শৈত্যপ্রবাহে ঠাকুরগাঁও জেলা সহ উত্তারাঞ্চলের মানুষের জীবন যাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত এক সপ্তাহ যাবৎ সূর্যের দেখা পাওয়া যায় না অনেক এলাকায়।
কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও তা অনেক সময় সকাল ১১ টার পর, যার তাপমাত্রাও খুব কম। দুপুর গড়াতেই আবার কনকনে ঠান্ডা নেমে আসে হিমালয়ের চুড়া ছুঁয়ে।মানুষকে দেখা গেছে কাঠ বা খড় দিয়ে আগুন জ্বালাতে একটু উষ্ণতার আশায়। সকল বয়সী মানুষের পাশাপাশি বয়স্ক ও শিশুরা সর্দিকাশিতে ভুগছেন। বিশেষত বাত ব্যাথা, হাঁপানি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় ভুগছেন অনেকেই।
আজ ১১ জানুয়ারি ২০২২ ইং মঙ্গলবার সকাল থেকেই প্রচুর কুয়াশাচ্ছন্ন ছিল হরিপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যে দুপুর নিম্ন আয়ের মানুষেরা কর্ম করতে পারছেনা বিভিন্ন জায়গায় জরসর হয়ে বসে আছে। তাপমার্ত্রা ছিল খুব কম। দুপুর ২টা ৩০ মিনিটের এর পর সূর্য ঢাকা পড়ে কুয়াশায়। বছরের শুরুতে হরিপুরে সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রী সেলসিয়াস এর নীচে। যদিও এখন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।