admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার ভাঙ্গায় পেটের ভিতর থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিগ্রাম বাসষ্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন কক্সবাজারের উখিয়া এলাকার বজেন্দ্র দাসের ছেলে ছোটন দাস(৩২), একই এলাকার আহমেদ শেখের ছেলে আমির হোসেন(২০) ও ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের মকবুল আহমদের ছেলে নুর মোহাম্মাদ(১৮)।
পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে ভাঙ্গার উদ্দেশ্যে একটি চালান নিয়ে আসছিল। ভাঙ্গার নুর মোহাম্মাদ নামের একজন ওদেরকে এগিয়ে আনতে যায়। এমন খবরে ভাঙ্গা থানার পুলিশ ওসি (তদন্ত) বিকাশ মন্ডল ও এসআই আজাদ মহাসড়কে বিশেষ অভিযানে নামেন। এরা মাওয়ার কাঠালবাড়ি ঘাট থেকে একটি সিএনজি ভাড়া করে তিনজনই ভাঙ্গার উদ্দেশ্যে রওয়ানা হয়।
ঘটনাস্থলে পৌছালে পুলিশের সন্দেহ হলে সিএনজির তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেটের ভিতর এক হাজার পিস করে ইয়াবা রয়েছে বলে ছোটিন দাস স্বীকার করেন। তার তথ্যমতে এক্স-রে করা হলে পেটের ভিতর ইয়াবা আছে বলে চিাকৎসক নিশ্চিত হন। পরে ছোটনকে মল ত্যাগ করিয়ে তেইশটি ক্যাপসুল আকৃতির পুটলা বের করা হয়।
এ ঘটনায় ভাঙ্গা থানা এসআই আজাদ বলেন, আসামীদের তথ্যমতে ১ হাজর পিস ইয়াবা ওদের পেটে রয়েছে বলে স্বীকার করেন। তবে আমরা এপর্যন্ত তেইশটি পুটলায় ৯শ বিশ পিস ইয়াবা ট্যাবলেট ছোটনের পেট থেকে বের করতে সক্ষম হয়েছি। অন্যদের থেকে বের না করা পর্যন্ত কত পিস নিশ্চিত হতে পারছি না। বের করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে ভাঙ্গা থানা মামলার প্রস্তুত করা হচ্ছে।