admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
লস অ্যাঞ্জেলেসে প্লেনে সাথে ট্রেনের ধাক্কা বিধ্বস্ত বিমান। জানাযায় একটি প্লেন বিধ্বস্ত হয়ে পড়েছিল রেললাইনে। চলমান ট্রেন এসে তাতে হামলার আগ মুহূর্তে পুলিশের কারণে বেঁচে যায় প্লেনটির পাইলট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, একটি সেনা বিমান পাকোইমা এলাকা থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়ে রেললাইনের ওপর গিয়ে পড়ে। সে লাইনেই তখন একটি ট্রেন আসছিল। স্থানীয় পুলিশ বিধ্বস্ত বিমানটি থেকে কোনোরকমে পাইলটকে বের করে ট্র্যাকের বাইরে নিয়ে যায়।
এর কয়েক সেকেন্ড পরেই ট্রেন এসে বিমানটিকে ধাক্কা মারলে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান পাইলট। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পাইলটের অবস্থা এখন স্থিতিশীল। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পাকোইমা পাড়ায় টেকঅফের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা পাইলটকে মুক্ত করছেন।
তাকে মুক্ত করে কয়েক ফুট দূরে যেতেই লাইনে চলে আসা ট্রেনটি বিমানকে আঘাত করে ধ্বংস করে দেয়। ভিডিওটি ধারণ করা ২১ বছর বয়সী মিউজিক কম্পোজার লুইস জিমেনেজ বলেন, বিমানটি একটি ব্যর্থ টেকঅফ করেছিল এবং ট্রেনের ট্র্যাকে অবতরণ করেছিল। ট্রেনের আঘাতের মাত্র কয়েক সেকেন্ড আগে পুলিশ কর্মকর্তারা পাইলটকে বাঁচিয়েছিল এবং ট্রেনের ধাক্কায় প্লেনের ধ্বংসাবশেষের একটি টুকরো আমাকে প্রায় আঘাত করেছিল।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা আরেকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা বিমান থেকে রক্তাক্ত পাইলটকে টেনে নিয়ে যাচ্ছেন। বিভাগটি তার কর্মকর্তাদের সাধুবাদ জানিয়ে টুইটে বলেছে, দ্রুত ও তাৎক্ষণিক সিদ্ধান্তে তারা একজন পাইলটের জীবন বাঁচিয়ে বীরত্ব দেখিয়েছে।