হোম
নির্বাচিত কলাম

তুরস্করোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

তুরস্ক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে সব সময় থাকবে তুরস্কের জনগণ। কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে এ কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। আজ শনিবার উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ৫০ শয্যার তুর্কি ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তুরস্ক সরকারের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, আফাদ পরিচালিত এই হাসপাতালের যাত্রার সময় সোলাইমান সয়লু বলেন, রোহিঙ্গা ভাই-বোনদের ২০১৭ সাল থেকে সহায়তা দিচ্ছে আঙ্কারা। এই সংকটের সমাধান না হওয়া পর্যন্ত সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তুর্কিদের পক্ষ থেকে বাংলাদেশিদের ধন্যবাদ পৌঁছে দেন তিনি। শরণার্থী ক্যাম্পগুলো সুন্দরভাবে ব্যবস্থাপনা করার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন তুর্কি মন্ত্রী।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান শেষে ওই এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য নির্মাণাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে একান্তে কিছুক্ষণ অতিবাহিত করেন তিনি। দোভাষীর মাধ্যমে নানা বয়সের মানুষের সাথে কথাও বলেন বাংলাদেশ সফররত এই তুর্কি রাজনীতিক।

এদিন রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম, দিয়ানাত ফাউন্ডেশনের রোহিঙ্গা সাবান কারখানা, খিলজাইয়ের লার্নিং সেন্টারের শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তুরস্কের মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল ছাতাকলু, উপ-স্বাস্থ্যমন্ত্রী খালিল বল দামির, দুই জন সংসদ সদস্য, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রমুখ।

বিশেষ বিমানে করে আজ সকাল ৮টায় ২০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ইস্তাম্বুল থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সোলাইমান সয়লু। সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্পে যান এবং দুপুরেই বিশেষ বিমানে ঢাকায় আসেন তিনি। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে রাতে আঙ্কারায় ফেরার কথা তার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 10 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 10 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 17 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 21 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 21 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 21 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক