admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে দ্রুত টিকা নিন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনা সংক্রমণের নতুন ঢেউ বইয়ে দেওয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে রক্ষা পেতে সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে মহামারি মোকাবেলায় যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন।
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের তৃতীয় বর্ষ পূর্তি ও চতুর্ষবর্ষে পদার্পণ উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাকালে এক গভীর সংকটের মধ্য দিয়ে গেছে ২০২০-২১ সাল, সংকট এখনো কাটেনি। এর মধ্যেই দেশে দেশে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশবাসীকে এখনই সাবধান হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারের কাছে সাড়ে ৯ কোটির বেশি টিকা রয়েছে।
পুরোদমে টিকাদান কর্মসূচি চলছে, এখন থেকে প্রতিমাসে গণটিকাদানের মাধ্যমে ১ কোটি মানুষকে এর আওতায় আনা হবে। তাই দ্রুত টিকা নেওয়া উচিত। এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টিকা দেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মধ্যে প্রায় ৭ কোটি ৫৮ লাখ মানুষকে প্রথম ডোজ এবং ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজারকে দুই ডোজ দেওয়া হয়েছে। গেলো মাস থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম।
মহামারিতে বিশ্ব অর্থনীতির সঙ্গে দেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সহায়তা দিয়ে সেই স্থবিরতা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। বিভিন্ন নীতি-সহায়তা ও প্রণোদনার মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা করছি। করোনার অভিঘাত মোকাবেলা করে গত অর্থবছরে ৫.৪৩ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি পেয়েছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।