admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি। নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে বলে জানা গেছে। এতে অন্তত ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।
আজ বুধবার, ৫ জানুয়ারি, সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে।
ট্রলারটিতে বেশ কয়েকজন যাত্রী ছিল বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।