admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ১১:৫২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার সাভার থেকেঃ ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সাভারের বিরুলিয়া ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন মাদবরের নির্বাচনী ক্যাম্প ও নৌকায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ দিয়েছে জানান প্রার্থী নিজে। আগামীকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও নৌকায় আগুন দিয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভোর রাতে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর ও কাকাবর এলাকায় এঘটনা ঘটে। নির্বাচনী ক্যাম্প ও নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে । এ ঘটনায় ঐ ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ভোর রাতে বিরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন মাদবরের সামাইর ও কাকাবর এলাকায় দুটি নির্বাচনী ক্যাম্প ও একটি নৌকা আগুন দিয় পুড়িয়ে দেয় দুর্বত্তরা। পরে সকালে খবর পেয়ে সাভার মডল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আওয়ামী লীগ দলীয় চয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন মাদবরের জনপ্রিয়তা দেখে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। পঞ্চম ধাপ সাভার উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সাভার বিরুলিয়া ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইদুর রহমান সুজন জানান আমি সকালে ঘুম থেকে উঠে দেখি সামাইরের নেতাকর্মী আমার বাড়িতে। তারা বলে নৌকার ক্যাম্প ভোর রাতে কে বা কারা ভাংচুর করে আগুন লাগিয়ে পুড়ে ফেলে। পরে কাকাবর থেকে ফোন আসে সেখানে একই ঘটনা ঘটেছে। আমি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার মডেল থানায় বিষয়টি জানিয়ে রেখেছি। তাদের কাছে লিখিত অভিযোগ জানাবো।আমি আশাবাদী তারা সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নিবে।