admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ ঢাকা সাভারে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানায় উৎপাদন পরিচালনা করার অভিযোগে একটি তৈরি পোশাক কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমাবার (৩ জানুয়ারী) দুপুরে উপজেলার রাজফুলবাড়িয়ার বিশ্বাস গার্মেন্টস লিমিটেড অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হুমায়ন কবির।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হুমায়ন কবির বলেন, বিশ্বাস গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে তিতাসের মূল সংযোগ লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন পরিচালনা করে আসছিলো। পরে এলাকাবাসী দুদকের হটলাইনে অভিযোগ জানালে দুপুরে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সাথে নিয়ে ওই পোশাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
দুদকের অভিযানের খবর পেয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ পালিয়ে যায়। এদিকে কারখানা কর্তৃপক্ষ প্রশাসনের চোখ ফাকি দিতে কারখানার সামনে গ্যাস সিলিন্ডারের বোতল রেখেছিলো। অভিযানে এসময় দুদকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।