admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃঠাকুরগাও জেলার পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিবা চন্দ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২ জানুয়ারি রবিবার সকালে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেলস্টেশনের উত্তরের লোহাগাড়া বনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবা পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পীরগঞ্জ স্টেশনের সহকারি মাস্টার সোহরার আলী সুজন জানান, রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলা বান্ধা এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়ে এক যুবকের মুত্যু হয়। দিনাজপুর রেলওয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।