admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ১০:০৭ অপরাহ্ণ
রাজধানীর খিলক্ষেতে ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর এনা, চালক আটক। এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডার ভেঙে বিপরীত পাশের মাইক্রোবাসের ওপর উঠে গেছে। আজ মঙ্গলবার ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসটি এমন দুর্ঘটনার মুখে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ বলেন, দ্রুতগতিতে থাকা বাসটি হোটেল লা মেরিডিয়ানের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বাসটির মাথার অংশ সড়ক ডিভাইডার ভেঙে একটি মাইক্রোবাসের ওপর উঠে যায়। দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় বাস চালক পালিয়ে যায়। পরে মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে আটক করেছে র্যাব। আজ সন্ধ্যায় এই তথ্য জানান পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ। তিনি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকও।