admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
ফারুক হোসেন, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁয়ে রুহিয়া থানার ৫টি ইউনিয়নের মধ্যে ০৫ টি ইউনিয়নে নৌকা প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১নং রুহিয়া ইউনিয়নে মনিরুল হক বাবু (নৌকা), ২ নং আখানগর ইউনিয়নে রোমান বাদশা (নৌকা), ৩নং আকচা ইউনিয়নে সুব্রত কুমার বর্মন (নৌকা), ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে খাদেমুল ইসলাম সরকার (নৌকা) ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে অনিল সেন (নৌকা) এবং ২১ নং ঢোলারহাট ইউনিয়নে-অখিল চন্দ্র রায় (নৌকা) প্রার্থী গণ বিজয়ী হয়েছেন।
এদিকে সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে রবিবার ২৭শে ডিসেম্বর দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে বিছিন্ন কিছু ঘটনা ঘটে। ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। আর মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন,পুরুষ ১ লক্ষ ৮৯ হাজার ৯৮৮ জন এবং মহিলা ১ লক্ষ ৮২ হাজার ৪৪৫ জন।
রুহিয়া থানায় ০৫টি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী জয়ী হওয়ায় রুহিয়া থানার আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু রুহিয়া থানা আওয়ামীলীগ ও সর্ব স্তরের জনগণকে ধন্যবাদ জানায়।