admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ইউনিয়ন প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ইউপি নিবাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোট চেয়ে বাড়ি বাড়ি ফিরছেন। দিন রাত ঘুড়ে বেড়াচ্ছেন ইউনিয়ন পরিষদের মেম্বার হয়ে জন সাধারণের সুবিধা অসুবিধা পূরণের অঙ্গিকার নিয়ে। যুবক শিশু মহিলা এলাকার বয়জেষ্ঠ সকলে বাড়ি বাড়ি ঘুড়ে ফিরছেন তাঁদের মনোনিত প্রার্থীদের জয়ের আশায়।
এমনটি ৩ নং আকচা ইউনিয়নের ৭ নং ওয়াডের মেম্বার পদ প্রাথী শ্রী নিরব চন্দ্র পাল মুক্ত কলম প্রতিনিধিকে জানান তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, রাস্তা ঘাট, স্বাস্থ্য, সহ সকল বিষয় উন্নয়নের চেষ্টা করবেন।
এলাকার সকলের সহযোগিতা কামনা করেন যেন অত্র এলাকাবাসি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। তিনি মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন। ভোটকে সামনে রেখে সকল বয়সের মানুষেরা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে। এলাকার সচেতন মানুষের দাবী ইউপি নিবাচন যেন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়। তাঁরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ভোটকে কেন্দ্র করে যাতে কোন প্রকার সহিংসতার ঘটনা না ঘটে।