admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৯ ৭:৪০ অপরাহ্ণ
বিরল বরফের ডিমে ছেয়ে গেছে ফিনল্যান্ডের সৈকত রোববার হাইলোটো দ্বীপের সৈকতে হাজার হাজার বরফের ডিম অস্বাভাবিক এক আবহাওয়ার জেরে ফিনল্যান্ডের উপকুল বরাবর তৈরি হয়েছে ডিমের আকৃতির হাজার হাজার বরফপিন্ড। ফিনল্যান্ড ও সুইডেনের মাঝে হাইলোটো নামের একটি দ্বীপে বরফের ডিমে আবৃত একটি সৈকতের দৃশ্য দেখেছেন দেখেছেন শখের ফটোগ্রাফার রিসতো মাতিলা। বিশেষজ্ঞরা বলছেন, বিরল এক আবহাওয়া প্রক্রিয়ায় বরফের ছোট ছোট কুচি যুক্ত হয়ে ডিমের আকৃতি নিয়েছে। বাতাস এবং পানির ধাক্কায় বরফের কুচিগুলো একে আরেকটির সাথে মিশে ডিমের আকৃতি নিয়েছে। কাছের ওউলু শহরের বাসিন্দা রিসতো মাতিলা বলেন, এমন দৃশ্য তিনি জীবনেও দেখেননি। স্ত্রীকে সাথে নিয়ে মারানেমি বিচে গিয়েছিলাম। রোদ ছিল, কিন্তু তাপমাত্রা ছিল হিমাঙ্কেরও এক ডিগ্রি নীচে। জোর বাতাস বইছিল। তিনি বলেন, “তারপর অসামান্য দৃশ্য চোখে পড়লো। সৈকত জুড়ে বরফের কুচির ওপর সারি সারি বরফের ডিম। জলের গোড়া পর্যন্ত বিস্তৃত। মি.মাতিলা বলেন, প্রায় একশ ফুট জুড়ে হাজার হাজার বরফের ডিম পড়ে ছিল। সবচেয়ে ছোটটি ছিল ডিমের আকৃতির। সবচেয়ে বড়গুলো ছিল ফুটবলের সমান আকৃতির। এ অঞ্চলে আমি ২৫ বছর ধরে বসবাস করছি। কখনও এমনটা দেখিনি।সাথে ক্যামেরা ছিল,ফলে বিরল ঐ দৃশ্যের ছবি তুলেছেন মি. মাতিলা।

সাইবেরিয়ার নিদা এলাকার সৈকতে বিশালাকৃতির সব বরফের বলের ওপর বসে একজন গ্রামবাসী