admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ
ঢাকার কাকরাইলে এক দোকান থেকে ৪৫০ ভরি স্বর্ণ চুরি! কাকরাইলে দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চারতলায় এই দুটি দোকানের অবস্থান। এর মধ্যে একটি দোকান থেকেই চুরি হয়েছে ৪৫০ ভরি স্বর্ণ এবং নগদ সাত লাখ টাকা।
অন্য দোকান থেকে কী পরিমাণ চুরি হয়েছে, তার হিসেব চলছে বলে জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। আজ শনিবার ভোরে এই চুরির ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। কারণ গতরাতে প্রায় ২টার দিকে প্রতিষ্ঠান দুটির কর্মীরা বের হয়েছেন।
একটি দোকানের নাম হলো- বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল এভিনিউ জুয়েলার্স। অন্যটির নাম- মোহন জুয়েলার্স। ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবকিছু পরীক্ষা করে দেখছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিষয়টি দেখভাল করছে। পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো যাবে।