হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী উত্তাপে আতঙ্কিত ভোটাররা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় নির্বাচনী উত্তাপে আতঙ্কিত ভোটাররা । ঠাকুরগাঁও জেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের প্রভাব ও বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে চতুর্থ ধাপের নির্বাচনী পরিবেশ। এ নিয়ে আতঙ্ক বেড়েছে ভোটারদের মাঝে। পুলিশের গাড়ির সাইরেনেও বাড়তি এক ভীতি সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলা জুড়ে। ভোটের মাঠ ঘুরে দেখা যায়, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন ঘিরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২০ ইউনিয়নে চলছে প্রচার-প্রচারণা। তবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে কেন্দ্র করে বেড়ে চলছে সংঘাতের পরিমাণ। প্রতিদিনই কোনো না কোনো ইউনিয়ন থেকে সংঘর্ষের ঘটনার খবর আসছে। যার প্রভাব পড়ছে সাধারণ ভোটারদের মাঝে। প্রতিনিয়ত নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে আসছেন চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার প্রার্থীরাও।

পেশায় ব্যবসায়ী ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ইউনিয়নের এক বাসিন্দা রেজাউল বলেন, ‘ভোট দিতে যেতে চেয়েছিলাম। আমি সব সময় ভোটের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন বলে মনে হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। আমাদের ইউনিয়নে নাকি দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তাই ভোটের দিন কেন্দ্রে যাওয়ার বিষয়টা বিবেচনায় রেখেছি।’

রাজাগাঁও ইউনিয়নের সাধারণ ভোটার জসীম শেখ জানান, তাদের ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী খাদেমুল ইসলাম সরকারের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত রয়েছেন সেই এলাকার সাধারণ ভোটাররা। ভোটের দিনেও ভোট দিতে যাওয়ার বিষয়ে অনেকেই ভাবছে। এই পরিস্থিতি ঠাণ্ডা করা ও কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ভোটাররা বাসা থেকে বের নাও হতে পারেন।

গত ৭ তারিখে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে রিটার্নিং অফিসারদের কাছে আসা অভিযোগ সূত্রে জানা যায়, রাজাগাঁও ইউনিয়নে ভোটারদের দেশীয় অস্ত্রের মুখে হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সোহাগ ও কুদ্দুসের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আকচা ইউনিয়নে নৌকার প্রার্থীর সমর্থকেরা ঘোড়া মার্কার পোস্টার ছিঁড়েছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী বাদশাহ। এ বিষয়টি নিয়ে বারবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাচ্ছে দুই পক্ষ। রায়পুর ইউনিয়নে নৌকার প্রার্থী নুরুলের লোকজনের ওপরে রাতের আঁধারে অতর্কিত হামলায় ছয়জন আহত হয় ।

এদিকে বেগুনবাড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী বনি আমিনের ছেলে পাপন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী হাবিব। নারগুন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পয়গাম বলেন, ‘যেহেতু নির্বাচনে বিএনপি আসেনি সেহেতু স্বতন্ত্র নির্বাচন করতে দলীয়ভাবে কোনো বাধা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি আমি। নৌকা প্রার্থীর লোকজন আমার কর্মী সমর্থকদেরকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করছে। ভোটারদের হুমকি দিচ্ছে। ভোটের দিন কেউ কেন্দ্রে যাওয়ার সাহস পাবে কি না সেই শঙ্কায় আছি।’রায়পুর ইউনিয়ন থেকে নৌকার প্রার্থী নুরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী পার্থী মামুনের সমর্থকেরা সাধারণ ভোটারদের হয়রানি করছে। একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটি নকশা আঁকছে তাড়া। তাই প্রশাসনের কাছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের অনুরোধ করছি।’এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মনতোষ কুমার দে জানান, ঠিক কিছু দিন আগেই এই জেলায় তৃতীয় ধাপে ১৮ ইউপি নির্বাচন হয়েছে। সেই আমেজ এখনও শেষ হয়নি।

তখনকার পরিস্থিতি বিবেচনায় নিচ্ছে জেলার সাধারণ মানুষেরা। পীরগঞ্জে তিনজনের মৃত্যুর ঘটনা এখনও তাজা। সেই ভয়ে আগামী ২৬ তারিখের নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হতে পারে। তবে নির্বাচনে কোনো প্রকার সহিংসতার সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর হোসেন। তিনি বলেন, ‘নির্বাচনের দিন অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যের উপস্থিতি থাকবে। কোনো প্রকার সহিংসতার সুযোগ দেয়া হবে না।’ তাই সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান করেছেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 4 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 5 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 6 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 8 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 9 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 15 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক