হোম
নির্বাচিত কলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেছেন আর কথা নয়, এখন শুধু অ্যাকশন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেছেন মধ্যরাতের সরকারের বিরুদ্ধে আর কথা নয়, এখন থেকে অ্যাকশন শুরুর কথা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ‘ভোট চোর’ সরকারের বিরুদ্ধে জনগণের লড়াইয়ে দলটি নেতৃত্বে দিবে বলেও জানান তিনি। আজ সোমবার এক সমাবেশ এ কথা বলেন সাবেক এই মন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সমাবেশ করা হয়। এতে অংশ নেন বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করা হয়। সাবেক জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় আপনাদের নেতৃত্বে এখনো মানুষ ঐক্যবদ্ধ আছে। জনগণকে নিয়ে আরো ঐক্যবদ্ধ হন, ৯০-এর গণঅভ্যুত্থানের মতো আরেকটি দৃষ্টান্ত স্থাপন করব আমরা। মধ্যরাতের সরকার’কে বিদায় করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা ‘গণতন্ত্রের মাতা’ বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, দেশবাসীকে মুক্ত করব। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী।

পৃথকভাবে ২৩টি আসনে নির্বাচন করে সবটিতে খালেদা জিয়া বিজয়ী হয়েছেন উল্লেখ করে বিএনপি নেতা গয়শ্বর বলেন, তার সম্পর্কে আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতারা যে ধরনের ঠাট্টা মশকরা করেন, তা শিষ্টাচার বহির্ভূত। এরা বেয়াদব, মুখে জবাব দেয়া যায় না। নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন, এটাই আন্দোলনের সফলতার মূলমন্ত্র। এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, শামা ওবায়েদ, নিপুণ রায় চৌধুরী, খন্দকার আবু আশফাক, জাকির হোসেন, শাহে আলমসহ সাবেক জনপ্রতিনিধিরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 23 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 23 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক