হোম
নির্বাচিত কলাম

স্বাস্থ্য বিভাগের টিকা না নিলে সেবা দেয়া হবে না এমন সুপারিশের যৌক্তিকতা নিয়ে বিতর্ক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ৮:০৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে স্বাস্থ্যবিভাগের টিকা না নিলে সেবা দেয়া হবে না এমন সুপারিশের যৌক্তিকতা নিয়ে বিতর্ক। দেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সরকারি সেবা পেতে বাধ্যতামুলক ভ্যকসিন নেওয়ার শর্ত যুক্ত করতে তারা সরকারকে সুপারিশ করেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও মঙ্গলবার বলেছেন, ‘নো ভ্যাকসিন নো সার্ভিস, অর্থাৎ টিকা না দিলে সরকারি সেবা মিলবে না। কিন্তু যে দেশে এখন পর্যন্ত জনসংখ্যার মাত্র ২৫ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে, সে সময় এ ধরণের নো ভ্যাকসিন-নো সার্ভিস-এর মত সিদ্ধান্ত কতটা যৌক্তিক বা নৈতিক – সেই প্রশ্ন উঠিতে শুরু করেছে।

ঢাকার একটি হাসপাতালে টিকা দেয়া হচ্ছে। (ফাইল ফটো)

তবে স্বাস্থ্যবিভাগ যুক্তি দিচ্ছে যে, ভ্যাকসিন দেয়ার জন্য মানুষের আগ্রহ বাড়াতে বা একটা চাপ তৈরি করতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, কিছুদিন ধরে ভ্যাকসিন দেয়ার ব্যাপারে মানুষের আগ্রহ কমে গেছে বলে তারা তাদের টিকা কেন্দ্রগুলোর পরিসংখ্যানে দেখছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলছেন, ভ্যাকসিন ছাড়া সরকারি সেবা যদি দেয়া না হয়, তাহলে মানুষের আগ্রহ আবার বাড়বে। কিছু কিছু লোক যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, তারাও ভ্যাকসিনের আওতার বাইরে রয়ে গেছে। হয়তো ইচ্ছে করেই তারা ভ্যাকসিন নেয়নি। গ্রামাঞ্চলেও অনেকে ভ্যাকসিনের জন্য আসে নাই। তাদেরকেই ভ্যাকসিনের আওতায় আনা আমাদের টার্গেট বলেন অধ্যাপক আলম।

ভ্যাকসিনের জন্য অপেক্ষাঃ কিন্তু সরকারি হিসাবেই দেখা যায়, এক কোটির বেশি মানুষ নিবন্ধন করার পর তাদের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। ১২ বছরের বেশি স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রেও নিবন্ধনের জটিলতা এবং ধীরগতিসহ নানা অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে মানুষের আগ্রহ কম থাকার যে বক্তব্য স্বাস্থ্যবিভাগ দিচ্ছে-তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এপর্যন্ত কত শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে-এই প্রশ্ন বিবেচনায় না নিয়ে স্বাস্থ্য বিভাগ এমন সব বক্তব্য দিচ্ছে।

সরকারি হিসাবে গরমিলঃ তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, পরিসংখ্যান যা বলা হচ্ছে, তাতে গন্ডগোল আছে। তার বক্তব্য হচ্ছে, দেশের ১৭কোটি জনসংখ্যার হিসাব করে ভ্যাকসিন দেয়ার নানা পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম চালাচ্ছে সরকার। সতেরো কোটি জনসংখ্যার ৮০ শতাংশ মানে ১২ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়ার টার্গেট করা হয়েছে। এপর্যন্ত আমরা ৪৫ বা ৫০ শতাংশ মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দিয়েছি। এভাবে পরিসংখ্যান দেখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

কিন্তু প্রকৃতপক্ষে ১৭ কোটি জনসংখ্যার ৮০ শতাংশ হিসাব করা হলে সংখ্যা দাঁড়ায় প্রায় ১৪ কোটি। বিশেষজ্ঞরা বরাবরই বলে এসেছেন ভ্যাকসিন কার্যকর হতে দুটো ডোজ প্রয়োজন। সরকারি হিসাবে এপর্যন্ত দুই ডোজ ভ্যাকসিন পেয়েছেন প্রায় তিন কোটি ৭০ লাখ মানুষ। অর্থাৎ, ২৮ শতাংশর কম মানুষ দুই ডোজ ভ্যাকসিন পেয়েছেন। তবে সরকার যদি একটি ডোজকে সেবা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট মনে করে, তখনও তাদের হিসাব অনুযায়ী টার্গেট জনসংখ্যার অর্ধেক সেবা নেবার অধিকার হারাবে।

শ্লোগান শুধু কাগজে কলমেঃ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক একজন অতিরিক্ত মহগাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেছেন, মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানুষকে টিকা দিয়ে নো ভ্যাকসিন-নো সার্ভিস, শ্লোগান তোলা হলে-সেটা কাগজে কলমেই থেকে যাবে। তিনি মনে করেন, এরআগে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মুখে সরকার থেকে নো মাস্ক-নো সার্ভিসের কথা বলা হয়েছিল। কিন্তু সেটাও কার্যকর করা যায়নি। মাস্কের বিষয়টা ব্যক্তির হাতে ছিল। তারপরও সেভাবে কার্যকর হয়নি। কিন্তু ভ্যাকসিশন কারও হাতে নেই। এটা সরকারের হাতে। যেখানে ভ্যাকসিন দেয়ার হার অনেক কম, সেখানে নো ভ্যাকসিন, নো সার্ভিস-এই বিষয়টা বলার জন্য বলা হচ্ছে” বলে মনে করেন মিজ তাহমিনা।

আরেকজন বিশেষজ্ঞ ড: বে-নজীর আহমেদ বলেছেন, বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনের আওতার বাইরে রেখে এ ধরনের পদক্ষেপ যৌক্তিক নয়। এখন সরকারের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে কীনা-তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন, এখন দেশে দুই কোটি ডোজের বেশি ভ্যাকসিন রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 9 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 9 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 10 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 1 day আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক