admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর এ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৎ প্রথমবারের মতো আওয়ামী লীগ মনোনিত মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেলিনা সরকার হিমু। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।
জানা যায়, পীরগঞ্জ উপজেলার ১১ নং– বৈরচুনা থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেছিলেন টেলিনা সরকার হিমু, এ নির্বাচনে হিমু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শুধু ঠাকুরগাঁও জেলায় নয়, বরং পুরো রংপুর বিভাগের প্রথম আওয়ামী লীগ মনোনিত মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। নবনির্বাচিত চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, জনগণ আমাকে নির্বাচিত করেছে। ইনশাআল্লাহ আমি জনগণের সুখে-দুঃখে পাশে থাকব। আমি বিশ্বাস করি এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে ও আমার দল শক্তিশালী হবে।
ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভানেত্রী দৌপ্রদী আগারওয়ালা বলেন, প্রথমে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যিনি নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেন। তিনি চান নারীরাও দেশের উন্নয়নে এগিয়ে আসুক। সেই ধারাবাহিকতায় তিনি টেলিনা সরকার হিমুকে মনোনয়ন দিয়েছিলেন এবং আমরা বিশাল ব্যবধানে জয়লাভ করেছি। আমি মনে করি এ বিজয় আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||