হোম
নির্বাচিত কলাম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল হওয়ায় বিদেশে চিকিৎসার সুপারিশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ৮:৪৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল হওয়ায় বিদেশে চিকিৎসার সুপারিশ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল বোর্ড বুধবার আবারও চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেয়ার সুপারিশ করেছে বলে তাঁর একজন ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, বেগম জিয়ার লিভার বা যকৃতের জটিলতার কারণে মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার পরামর্শ দিচ্ছে। এদিকে, বেগম জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে বিএনপি আজ আটদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্ত থাকায় আইন অনুযায়ী বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার সুযোগ নেই।

যেসব শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়াঃ খালেদা জিয়া এবার ১৩ই নভেম্বর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে। সে সময়ই বেসরকারি হাসপাতালটির একজন চিকিৎসকের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেয়ার সুপারিশ করেছিল। আজ আবার মেডিকেল বোর্ড বেগম জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার পর বিদেশে তাঁর চিকিৎসার সুপারিশ করেছে।তাঁর একজন ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি এবং হার্টের পুরোনো সমস্যাগুলো রয়েছে।

এখন লিভারের জটিলতাই বড় সমস্যাঃ কিন্তু এখন জটিল হয়েছে লিভারের সমস্যা এবং সেজন্য অন্য সমস্যাগুলোতে ঔষধ সেভাবে কাজ করছে না। মি: হোসেন বলেছেন, লিভারে একটি অপারেশন জরুরি হয়ে পড়েছে, এ ধরনের অপারেশন করার আধুনিক সুবিধা বাংলাদেশে নেই। মেডিকেল বোর্ড তাদের সুপারিশের ক্ষেত্রে এই জটিল পরিস্থিতি তুলে ধরেছে বলে তিনি উল্লেখ করেন। ক্রনিক লিভারের রোগটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে কোন কোন সময় উনার (খালেদা জিয়া) কিছুটা জিআই ব্লিডিং(পাকস্থলীতে রক্তক্ষরণ) হয়েছে,বলছেন ডা: জাহিদ হোসেন। তিনি আরও বলেন, উনার (খালেদা জিয়া) লিভারের চিকিৎসায় এক ধরনের অপারেশন করতে হবে এবং মেডিকেল বোর্ডের ডাক্তাররা এটা বলেছেন।

রাজপথে কর্মসূচি রেখেছে বিএনপিঃ দুর্নীতির মামলায় সাজা স্থগিত করে সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল গত বছরের মার্চে। এরপর তিনি কয়েকবার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এবছরে শুরুতে তাঁর ভাই শামীম ইসকান্দর বিদেশে চিকিৎসার অনুমতির জন্য আবেদন করেছিলেন। তখন সেই আবেদন সরকার নাকচ করেছিল। এখন আবার সপ্তাহখানেক আগে মি: ইসকান্দর একই আবেদন করেছেন। তাতে সরকারের পক্ষ থেকে আইনে সুযোগ না থাকার কথা বলা হচ্ছে। সেই আবেদনকে ভিত্তি করে বিএনপি সমাধান চাইছে। একই সাথে দলটি কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে। আজ দলের পক্ষ থেকে সারাদেশে বিক্ষোভ করে জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি দিয়েছে। আগামী আটদিন অর্থাৎ ৪ঠা ডিসেম্বর পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কর্মসূচির মাধ্যমে তারা সরকারের ওপর একটা চাপ তৈরি করতে চাইছেন। আমরা যতটুকু সম্ভব, গণতান্ত্রিক পদ্ধতিতে চাপ সৃষ্টির চেষ্টা করছি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার সুযোগ নেই। কিন্তু তার পরিবারের এবারের আবেদন এখনও নাকচ করেনি সরকার।

সরকার কী বলছেঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া যায় না। এরপরও তারা আবেদন পর্যালোচনা করে দেখছেন। তবে সরকার শক্ত অবস্থান নিচ্ছে বলে বিএনপি অভিযোগ করেছে। এ ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী বলেছেন, শক্ত অবস্থান বলাটা সঠিক হবে না। তার কারণ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নির্দেশ দিয়েই উনাকে (খালেদা জিয়া) মানবিক কারণে সাজা স্থগিত করে জেল থেকে মুক্তি দিয়েছিল। তিনি বলেন, ওনারা (বিএনপি) যে বক্তব্য দিয়েছেন, আইনগত দিক থেকে নিশ্চয়ই (তার সাথে) আমার মতপার্থক্য আছে। কিন্তু কথা হচ্ছে, আমরা ব্যাপারটা দেখছি। এদিকে বিএনপি নেতারা বলেছেন, সরকার ইতিবাচক সাড়া দেবে, তারা এখনও তা আশা করছেন। লিভারের এই অপরেশনের সুবিধা বাংলাদেশ নাই। এই সুবিধা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলোতে আছে। সেজন্য মেডিকেল বোর্ড দ্রুত বিদেশে চিকিৎসার সুপারিশ করেছে,” জানিয়েছেন মিসেস জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক