admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বেসরকারি ও বিশ্ব প্রসিদ্ধ দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে আজ সোমবার দুপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা শিশু কর্মকর্তা জবেদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মামুন অর রশিদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারি কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, পৌর কাউন্সিলর দ্রৌপদি আগরওয়ালা, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহ: সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র ম্যানেজার লিওবার্ট চিসিম। এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ভিডিসি কমিটির সদস্যবৃন্দ, চাইল্ড ফোরাম নেতৃবৃন্দ, সুবিধাভোগি শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এর আগে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এছাড়াও এ অনুষ্ঠানে সংস্থার প্রকল্প উন্নয়ন কার্যক্রম নিয়ে ভিডিও ডকমেন্টরি দেখানো হয়।
বক্তারা বিভিন্ন উন্নয়ন কাজে বেসরকারি ও বিশ^ প্রসিদ্ধ দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রসংশা করে এ সংস্থার উন্নতি ও অগ্রগতি কামনা করেন। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধেও সময় ১৯৭১ সালের ২২ শে নভেম্বর বাংলাদেশে দাতা সংস্থা হিসেবে ত্রাণ সামগ্রী দিয়ে বাংলাদেশে কাজ শুরু করে বেসরকারি ও বিশ^ প্রসিদ্ধ দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এর পরে তারা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এদেশের মানুষকে বিনা স্বার্থে কয়েক শত বিলিয়ন ডলার টাকার ত্রাণ দেয়।
যুদ্ধ দ্ধিস্ত দেশ গঠন ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয় সংগঠনের পক্ষে স্বাধীনতার পরে। বর্তমানে বেসরকারি ও বিশ্ব প্রসিদ্ধ দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এদশের ৩৭ টি জেলা ও ৫৭টি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন, শিশু সুরক্ষা, প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় ও এসব বিষয়ে বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছে । বেসরকারি ও বিশ্ব প্রসিদ্ধ দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে।