admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ আগামী ২৮ নভেম্বর, ২০২১ খ্রি. তারিখ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২০ নভেম্বর শনিবারের সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের হলরুমে বালিয়াডাঙ্গী উপজেলার সকল প্রিজাইডিং অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন , এছাড়া আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন , সভায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল হক প্রধান ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার মোঃ দলিল উদ্দীন অংশগ্রহণ করেন এবং সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোঃ সফিকুল ইসলাম।
প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বাস্তবসম্মত, কার্যকর ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া ৭২ জন প্রিজাইডিং অফিসার বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।