admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ৯:০২ পূর্বাহ্ণ
বাংলাদেশ ও ভারত ২০৩১ সালের ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে। দু’হাজার একত্রিশ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ ছাড়া আইসিসি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করেছে।পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা টুইট করে জানিয়েছেন, “এটা পাকিস্তানের জন্য গর্ব ও আনন্দের বিষয়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৪ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত সকল আইসিসি ইভেন্টের আয়োজকের তালিকা ঘোষণা করেছে আজ। এর আগে ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার আয়োজক দেশের তালিকায় পাকিস্তানেরও থাকার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের নাম বাদ দেয় আইসিসি। বাংলাদেশে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আজ আটটি ইভেন্টের আয়োজকের নাম ঘোষণা করেছেঃ-
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সাল- আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সাল- পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সাল- ভারত।
ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সাল- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সাল- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৯ সাল- ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০৩০ সাল- ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
ওয়ানডে বিশ্বকাপ ২০৩১ সাল- ভারত ও বাংলাদেশ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||