হোম
নির্বাচিত কলাম

উভয় পক্ষের সমঝোতায় সাধারাণ মানুষ নাজেহাল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২১ ৬:৫৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সরকার পক্ষ আর বাস-মিনিবাস ও লঞ্চের মালিকের উভয় সমঝোতা সাধারাণ মানুষের নাজেহাল নতুন ভাড়া নির্ধারণ, পরিবহন ধর্মঘট প্রত্যাহার। ডিজেলের বর্ধিত দামের সাথে সামঞ্জস্য রেখে বাস ও লঞ্চের জন্য বর্ধিত নতুন ভাড়ার হার নির্ধারণের পর সারা বাংলাদেশ জুড়ে গত তিন দিন ধরে চলতে থাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। ইতোমধ্যেই বাস সার্ভিসগুলো একে একে চালু হতে শুরু করেছে। আজ ঢাকায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস-মিনিবাস, দূরপাল্লার বাস এবং লঞ্চের ভাড়ার বর্ধিত নতুন হার নির্ধারণের কথা ঘোষণা করে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ। বিআরটিএ-এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এক সংবাদ সম্মেলনে পরিবহন খাতের চলমান অচলাবস্থা সমাধানের লক্ষ্যে এই সিদ্ধান্তের কথা জানান । নতুন ভাড়ার হার সোমবার থেকে কার্যকর হবার কথা। এর পর ধর্মঘট আজই প্রত্যাহার করে নেবার আহ্বান জানান পরিবহন মালিক সমিতির নেতা পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। রোববার থেকেই বাস সার্ভিসগুলো চালু হতে শুরু করেছে।

পণ্য পরিবহন ধর্মঘট চলবেঃ দূরপাল্লার বাস-মিনিবাসের ধর্মঘট প্রত্যাহার হলেও, পণ্য পরিবহন খাতে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাক-ট্যাংক লরি-কাভার্ড ভ্যান মালিকেরা। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, ট্যাংক লরি ও প্রাইম মুভার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বলেছেন, পণ্য পরিবহন সেক্টর নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি, আর সেটা না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। পণ্য পরিবহনের যানবাহনের ভাড়া সরকার ঠিক করে দেয় না, যে কারণে বিআরটিএ সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে তারা উপস্থিত ছিলেন না।

বাসের নতুন ভাড়ার হারঃ নির্ধারিত নতুন ভাড়া অনুযায়ী দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস-ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। অন্যদিকে মিনিবাসের ভাড়া হবে এর চাইতে ১০ পয়সা কম । মিনিবাসের নতুন নির্ধারিত ভাড়া বেড়ে প্রতি কিলোমিটার ২ টাকা ৫ পয়সা হয়েছে। সেইসঙ্গে বাসের সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা, মিনিবাস ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজিচালিত বাস / মিনিবাসের ক্ষেত্রে নতুন নির্ধারিত এই ভাড়া প্রযোজ্য হবে না বলে বৈঠক থেকে জানানো হয়। এ বিষয়ে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। সে হিসেবে আগামীকাল থেকে সারাদেশে নতুন এই ভাড়া কার্যকর হবে।

লঞ্চের ভাড়াও বাড়লোঃ এদিকে লঞ্চের ভাড়াও কিলোমিটার প্রতি ৬০ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়া এখন কিলোমিটার প্রতি হয়েছে ২ টাকা ৩০ পয়সা। যেটা কিনা আগে ১ টাকা ৭০ পয়সা ছিল। লঞ্চের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
বিআইডব্লিউটিএ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ভাড়া নির্ধারণের বিষয়টি ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকেই নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং নতুন ভাড়ায় লঞ্চ চলাচল আগের মতো স্বাভাবিক নিয়মে চলবে।

কেউ এর চাইতে বেশি ভাড়া নিলে, পুলিশ প্রশাসনের সহায়তায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য গত বুধবার খুচরা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। লিটারপ্রতি দাম এক লাফে ১৫ টাকা বাড়ানো হয়। বর্ধিত দামের সাথে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া পুননির্ধারণের আগেই এমন সিদ্ধান্ত নেয়ায় বাস ভাড়া দ্বিগুণ করার দাবিতে ধর্মঘট শুরু করে সারা দেশের সড়ক ও নৌ পরিবহন মালিকরা। পরে মালিক সমিতি সেই ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে।

যতোটুকু না হলে নয় সেটাই মেনে নিয়েছিঃ পরিবহন মালিক-শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণের জন্য রবিবার ধর্মঘটের মধ্যেই বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়। যা প্রায় ৫টা পর্যন্ত চলে। সেখানে মি. এনায়েত উল্লাহ বলেন, গত ৮ বছরে বাসের যন্ত্রাংশের দাম, অন্যান্য খরচ বেড়েছে। কিন্তু বাস ভাড়া বাড়েনি। যতোটুকু না হলে নয় সেটাই মেনে নিয়েছি। সর্বশেষ ২০১৩ সালে বাসের বাড়ানো হয়েছিল। কিন্তু এই সময়ে জ্বালানি তেলের মূল্য ২৩% বেড়েছে, ইস্পাতের মূল্য ১৯% বেড়েছে বলে পরিবহন মালিকরা জানিয়ে আসছেন। এর মধ্যেই ডিজেলের ভাড়া লিটার-প্রতি ১৫ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে ভাড়া পুনর্নির্ধারণ করার দাবি দীর্ঘদিনের বলে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়। এদিকে বাংলাদেশে সিএনজি চালিত বাসের সংখ্যা ১-২% এর মতো। যার বেশিরভাগই ডিজেলে ফেরত যাচ্ছে।

এই সিএনজিচালিত বাসের ভাড়া বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা উচিত বলে তিনি জানান। অন্যদিকে লঞ্চের ভাড়া নির্ধারণের বিষয়ে দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভাড়া বাড়ানোর বিস্তারিত জানানো হয়। বৈঠকে ডিজেলের দাম কমানোর বিষয়ে প্রস্তাব রাখা হলেও জ্বালানি মন্ত্রণালয় আন্তর্জাতিক দামের সাথে সামঞ্জস্য রেখে নতুন এই দাম রাখার কথা জানিয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। যদি তেলের দাম কমে, তাহলে বাসের ভাড়া কমিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে। এদিকে গত দুই দিনের মতো আজও বাস-ট্রাক মালিকরা ধর্মঘট অব্যাহত রাখায় রোববার কর্মস্থলে যাওয়ার পথে সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

রিকশা, সিএনজি অটোরিকশাসহ হালকা যানবাহনে গন্তব্যে যেতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। দূরপাল্লার যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে। লঞ্চ যাত্রীদের অনেকেই ৫ গুণ বেশি ভাড়া দিয়ে প্রাইভেট গাড়িতে চলাচল করেছেন বলে জানা গেছে। আবার অনেককে নিরুপায় হয় পিক-আপে চলাচল করতে দেখা গেছে। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার থেকে সারা দেশে পণ্য ও যাত্রীবাহী সড়ক পরিবহনে ধর্মঘট শুরু করেন মালিক ও শ্রমিকরা। একই ইস্যুতে ধর্মঘটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার ছিল সেই ধর্মঘটের তৃতীয় দিন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 26 minutes আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 33 minutes আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 41 minutes আগে

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 19 hours আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 20 hours আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 20 hours আগে

বগুড়ায় সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের,এলাকায় শোক ও আতঙ্ক।
অপরাধ 20 hours আগে

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 2 days আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক