admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
মোছাঃ মুন্নি খাতুন, ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন। শনিবার বিকেলে সদর উপজেলার নির্বাহী অফিস কার্যালয়ের সভা কক্ষে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সহ -সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, রেজাউল করিম প্রধান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম মশিউর রহমান, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত আলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলন, তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল রানা সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুর জামান, কার্যকারী সদস্য আজম রেহমান, আল-মামুন জীবন, রুবেল রানা, জসিম উদ্দীন ইতিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকরা সদর উপজেলার বিভিন্ন সমস্যা যেমন- বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক নির্মূল, দ্রুত সময়ে জন্ম নিবন্ধন প্রদান, ভেজাল খাদ্য রোধে অভিযান পরিচালনা, সাতার কাটা প্রশিক্ষণের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করলে, নবাগত নির্বাহী অফিসার সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন।
এসময় নবাগত নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান সাংবাদিকদের বলেন, আমি জনগণের সেবক। জনগণের সেবা করতে এখানে সরকার আমাকে পাঠিয়েছেন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। সেইসাথে উপজেলার প্রভূত উন্নয়ন অগ্রগতি ও আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।