admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ততটা সুস্থ নন মহাসচিব। সম্প্রতি অস্ত্রোপচারের পর বেগম জিয়ার থেমে থেমে জ্বর আসছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং তাপমাত্রা উঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, কয়েক বছর ধরে কিডনি ও লিভারের সমস্যায় ভুগছেন খালেদা জিয়া।
এর সঙ্গে রয়েছে ডায়াবেটিস, আথ্রাইটিসসহ বিভিন্ন সমস্যা। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে জ্বরের বিষয়টি। তবে অন্য সমস্যাগুলোর কারণেই জ্বর আসছে বলে ধারণা করছেন তারা। এর আগে গত ২৫ অক্টোবর ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার বায়োপসি করা হলে তার শারীরিক অবস্থা নিয়ে নানা খবর প্রচার পায়। সেসব ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়, তিনি বিপদমুক্ত এবং একদম সুস্থ আছেন, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন।
খালেদা জিয়ার সঙ্গে তার ছেলে তারেক রহমান, ভাই শামীম এস্কান্দার, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে এসব বিষয় জানালেও বায়োপসির রিপোর্ট সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের মামলায় কারাগারে নেয়া হয় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে। দীর্ঘ ২৫ মাসের বেশি সময় কারাগারে থাকার পর শর্ত সাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ থেকে বাসায় রয়েছেন তিনি। এর মধ্যেই গত ১১ এপ্রিল করোনা শনাক্ত হলে একই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
অবস্থার আরো অবনতি হলে গত ৩ মে খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয় এবং রাখা হয় অক্সিজেন সাপোর্টে। গত ৬ মে করোনামুক্ত হওয়ার পরেও কোভিড পরবর্তী এবং আগের শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। সবশেষ গত ১২ অক্টোবর তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।