হোম
নির্বাচিত কলাম

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দেহে লাম্প শণাক্ত হওয়ার পর বায়োপসি করা হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২১ ৭:৫৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দেহে লাম্প শণাক্ত হওয়ার পর বায়োপসি করা হয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধীদল নেতা বেগম খালেদা জিয়ার বায়োপসি হয়েছে। তার শরীরে একটি ছোট আকারের লাম্প বা চাকা পাওয়া যাওয়ায় এই পরীক্ষা করা হয়েছে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। রোগ শনাক্ত করতে ৭২ ঘণ্টা থেকে ২১ দিন পর্যন্ত সময় লাগতে পারে। বয়সজনিত নানা জটিলতায় আক্রান্ত হলেও তিনি সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে তার চিকিৎসক দলের সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন সাংবাদিকদের বায়োপসি করার এই তথ্য জানান। এর আগে দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয় খালেদা জিয়াকে।
ডা. জাহিদ হোসেন বলছেন, ”ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে দেখলেন যে তার শরীরে একটা লাম্প আছে। সেটার নেচার বোঝার জন্য পরীক্ষা করা দরকার। সেজন্য আজকে সেটার বায়োপসি করার জন্য ওনাকে ওটিতে নেয়া হয়েছে। এর ফলাফল পেতে সময় লাগে। কারণ এটা দেশে-বিদেশে নানা স্টাডি করতে হয়। সব স্টাডি আবার বাংলাদেশে করা যায় না। তবে কোথায় এই লাম্প বা চাকাটি তৈরি হয়েছে, তা জানাতে রাজি হননি চিকিৎসক বা বিএনপির নেতারা।

খালেদা জিয়া সুস্থ আছেন এবং তিনি স্বজনদের সঙ্গে কথা বলেছেন বলে তিনি জানান। ”অপারেশনের পর বেগম জিয়ার ভাইটাল প্যারামিটারগুলো স্টেবল (স্থিতিশীল) আছে। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। উনার দীর্ঘমেয়াদি চিকিৎসার সূচনা হলো। বায়োপসি ডায়াগনস্টিক প্রসেসের একটি পার্ট, এর ফলাফলের ওপর ভিত্তি করে তার পরের চিকিৎসা কী হবে, সেটা ঠিক হবে, তিনি জানান। ছিয়াত্তর-বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ”চিকিৎসা পাওয়া একজন নাগরিকের অধিকার। তার যে শারীরিক অবস্থা, সরকারের উচিত অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়া। এর আগে চিকিৎসকরা জানান, খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। গত ১১ই এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তাঁর ফুসফুসে পাঁচ শতাংশে সংক্রমণ পাওয়া গিয়েছিল।

এরপর গত ২৫শে এপ্রিল খালেদা জিয়ার দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষা করা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর ২৭শে এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চুয়ান্ন দিন হাসপাতালে চিকিৎসার পর ১৯শে জুন তিনি বাড়িতে ফিরে আসেন। তবে এই মাসের ১২ তারিখে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে খালেদা জিয়াকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলো আদালত, তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থায় ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ২৫শে মার্চ ছয় মাসের জন্য নির্বাহী আদেশে মুক্তি পেয়েছিলেন মিসেস জিয়া। এরপর কয়েক দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর আগে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলো আদালত, তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থায় ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালে থাকা অবস্থাতেই নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় উঠেন।

শর্তগুলো ছিলঃ এই সময়ে তাঁর ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করা হয়েছিল। তবে সরকারের তরফ থেকে বলা হয়েছে, যে শর্তে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, সেই অনুযায়ী বিদেশে যাওয়ার সুযোগ নেই। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন, প্রচলিত আইন অনুযায়ী তাকে এই অনুমতি দেওয়ার কোন সুযোগ নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 7 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক