admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
মোঃ আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহি সাম্য ক্লাব, সাম্য ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃিতক গোষ্ঠী এর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে৷ এ উপলক্ষে সংগঠনটি শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করে। আজ সোমবার দুপুরে সাম্য ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় ঐতিহ্যবাহি গরুর ও মহিষের গাড়ি ও ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষের একটি অনুকরণীয় সাজ সজ্জা করা হয়। এতে ক্লাব ও সংগঠনের নেতা কর্মী ও সদস্যরা অংশ নেন। পরে শোভাযাত্রাটি ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে পৌর সভার অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
এতে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মলয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি ও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আহমুদুল্লাহ বাবু, ক্রীড়া সম্পাদক ও ছাত্রনেতা মোঃ কায়েস প্রমুখ। বক্তারা সংগঠনটি উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।