admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টারঃ জীবনের আগে জিবীকা নয় সড়ক দুর্ঘটনা আর নয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ-ঠাকুরগাঁও-পঞ্চগড় সার্কেলের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও জেলায় নিরাপদ সড়ক দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকে কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ, বিআরটিএ ঠাকুরগাঁও ও পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সারওয়ার আলম, মটরযান পরিদর্শক ( অ:দা:) ঠাকুরগাঁও -পঞ্চগড় সার্কেল উত্তম কুমার দেব শর্মা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। উল্লেখ্য যে, নিসচার আন্দোলনের ফলে ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওই বছর থেকেই বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছে।