হোম
নির্বাচিত কলাম

হাজীগঞ্জে সহিংসতার বিষয়ে যা বলছেন নিহত ছাত্রর পরিবার আর কর্তৃপক্ষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ৭:২০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হাজীগঞ্জে সহিংসতার বিষয়ে যা বলছেন নিহত ছাত্রর পরিবার আর কর্তৃপক্ষ। বাংলাদেশে কোরআন অবমাননার কথিত অভিযোগে চাঁদপুর জেলার হাজীগঞ্জে বিক্ষোভ থেকে সহিংসতার সময় পুলিশের গুলিতে নিহতদের পরিবারগুলো এসব হত্যার বিচার চাইছে। তবে তারা নিজেরা কোন মামলা করেনি। তারা বলছেন, পরিবারের সদস্য হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। গত ১৩ই অক্টোবর কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন পাওয়া যায়। সেদিনই রাতে এর প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ ও সহিংসতা হয় এবং পুলিশ তাতে গুলি চালায়।

সেদিনের বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। দশম শ্রেণির ছাত্র আল আমিন নিহতদের মধ্যে দশম শ্রেণির ছাত্র আল আমিনের বাড়ি হাজীগঞ্জের রায়চোঁ নামের গ্রামে। উপজেলা শহর হাজীগঞ্জের প্রধান সড়ক থেকে তিন কিলোমিটার দূরে সেই গ্রামে তার বাড়িতে আমি যাই। কথা হয় নিহত আল আমিনের মা সায়রা বেগমের সাথে। তিনি বলেছেন, তার ছেলে স্কুলের পরীক্ষার কিছু কাগজপত্র ফটোকপি করার জন্য উপজেলা শহরে গেলে সেখানে সে পুলিশের গুলিতে মারা যায়।

সায়রা বেগমের বক্তব্য হচ্ছে, তার ছেলে সেই বিক্ষোভ মিছিলে অংশ নেয়নি। সায়রা বেগম তার ছোট ছেলে আল আমিনকে হারিয়ে মুষড়ে পড়েছেন। তিনি বলেছেন, পুরো পরিবারটিই অসহায় হয়ে পড়েছে। তিনি দাবি করেছেন, তার ছেলে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। সায়রা বেগম বলেছেন, ছেলের মৃত্যুর ঘটনার ব্যাপারে তারা কোন মামলা করবেন না। তবে তারা এর বিচার চান। আমরা অসহায় অবস্থায় আছি। আমরা মামলা করবো না। আমরা প্রশাসনের কাছে বিচার চাই এবং আমরা আল্লাহর কাছে এর বিচার চাই, বলেন সায়রা বেগম।

নবম শ্রেণির ছাত্র ইয়াসিনঃ হাজীগঞ্জে সেদিনের ঘটনায় গুলিতে নিহত আরেকজন নবম শ্রেণির ছাত্র ইয়াসিন হোসেন হৃদয়।
তার বাবা ফজলুল হক কুয়েত থেকে তিন মাস আগে দেশে ফিরেছেন। দুই সন্তানের মধ্যে বড় ছেলের নিহত হওয়ার পর তিনি এখন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত বাদ দিয়েছেন। তিনি বলেছেন, “আমার ছেলে ঘরেই ছিল। তার সমবয়সী একজন এসে তাকে ডেকে নিয়ে যায়। সে যাওয়ার সময় আমাকে বলেছে, কুমিল্লায় কোরআন অবমাননার বিরুদ্ধে সে মিছিলে যাচ্ছে। সে যাওয়ার ঘণ্টা দেড়েক পড়েই আমি ছেলের মৃত্যুর খবর পাই। আমি এ ব্যাপারে মামলা করবো না। আমি কী আর বলবো-আর কাকেই বা দোষ দেবো!

পূজার মধ্যে মন্দিরে হামলাঃ হাজীগঞ্জের প্রধান রাস্তা বিশ্বরোডে বিক্ষোভকারীরা গত ১৩ই অক্টোবর সন্ধ্যার পর প্রথম জড়ো হয়ে মিছিল বের করে। এই মিছিল থেকে অল্প দূরত্বেই প্রথম যে মন্দিরে ইট পাথর ছুঁড়ে আক্রমণ করা হয়েছিল, সেখানেই হামলাকারীদের সাথে পুলিশের সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। সেই মন্দিরের একজন পুরোহিত অয়ন চক্রবর্তী আক্রমণের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আকস্মিকভাবে হামলাটি চালানো হয়েছিল। তিনি বলেন, মন্দিরে পূজা চলছিল। তাতে নারী শিশুসহ অনেক মানুষ ছিল। এর মধ্যেই একটা মিছিল এসে ইট পাথর ছুঁড়ে আক্রমণ করে।
সেদিনের বিক্ষোভ এবং সহিংসতার সময় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয়। আহতও হয়েছে বেশ কয়েকজন।

পুলিশের গুলি নিয়ে প্রশ্নঃ পুলিশ কেন সরাসরি গুলি চালিয়েছিল- এই প্রশ্ন তুলেছে নিহতদের পরিবারগুলো। এই প্রশ্ন নিয়ে কথা হয় চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদের সাথে। তিনি বলেছেন, পরিস্থিতির ভয়াবহতায় পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছিল। দুই হাজারেরও বেশি লোকের একটা মিছিল এসে মন্দিরে আক্রমণ করেছিল। সেই মন্দিরের ভেতরের মানুষকে রক্ষার জন্য সেদিন পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে। তা নাহলে পরিস্থিতি আরো খারাপ হতো,” বলেন পুলিশ সুপার মি. মাহমুদ।

পরিকল্পিত হামলার অভিযোগঃ হাজীগঞ্জে বিক্ষোভ মিছিলের আগে তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের পোস্ট দেয়ার বিষয় নিয়ে স্থানীয় লোকজনের মাঝে আলোচনা চলছে। সেই মিছিলের উদ্যোগের সাথে ছাত্রলীগের কারও কারও জড়িত থাকার অভিযোগও উঠেছে। তবে এমন অভিযোগ মানতে রাজি নন এলাকার সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম। হাজীগঞ্জ আওয়ামী লীগের একজন নেতা আহসান হাবীব বলেছেন, বিক্ষোভ এবং সহিংসতার কৌশল দেখে সেটা পরিকল্পিত বলেই তাদের মনে হয়েছে। হামলাকারীরা ১৪/১৫ বছরের ছেলেদের দিয়ে মন্দিরে হামলা করিয়েছিল।

তারা পুলিশকে একদিকে ব্যস্ত রেখে বিভিন্ন জায়গা দিয়ে হামলা করেছে। ফলে সরকারবিরোধী কোন একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে এটা করেছে, তিনি বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মিলে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেছিল। বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে দু’টি মামলা করেছে। এছাড়া বিক্ষোভ এবং সহিংসতার ঘটনার ব্যাপারে আরও ছয়টি মামলায় পুলিশ তদন্ত চালাচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 10 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 11 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 11 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 13 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 14 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 19 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক