হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ধান খেতে পোকার আক্রমণ দিশেহারা চাষি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১ ১০:০২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার আমন খেতে মাজরা, কারেন্ট, পাতামোড়ানো পোকার আক্রমণে অনেক খেতের চার ভাগের এক ভাগ নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষকেরা বলছেন সপ্তাহে দুদিন কীটনাশক স্প্রে করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। পোকার আক্রমণে খেত পাতা শূন্য হয়ে মরে যাচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খেতে পোকার আক্রমণের সঙ্গে সঙ্গে কীটনাশক প্রয়োগ করলে এ ধরনের পোকা দমন হবে।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের ২৩ হাজার ১৮৮ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান আবাদ হলে ৬৮ হাজার ২৮৬ মেট্রিক টন চাল উৎপাদন হবে। তবে পোকার আক্রমণের কারণে ফসল নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা করছে কৃষি কার্যালয়ের কর্মকর্তারা। গত কয়েক দিনে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া, ধনিবস্তী, গোয়ালকারী, মিস্ত্রিপাড়া এবং দুওসুও ইউনিয়নের লালাপুর, মহিষমারী, ছাগলডাঙ্গী সহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে উচ্চফলনশীল হাইব্রিড জাতের আমন খেতে এসব পোকার আক্রমণ বেশি। অধিকাংশ ধানগাছের পাতা মরে হলুদ হয়ে গেছে। কোনো কোনো জমির ধানগাছ প্রায় পাতাশূন্য হয়ে মরে যাচ্ছে।

বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, গেল সপ্তাহে দুবার স্প্রে করার পরও দুবিঘা জমির আমন ধানের খেত কারেন্ট পোকার আক্রমণে ১০ শতকের ফসল নষ্ট হয়েছে। পোকার আক্রমণ হলে খেত রক্ষা করা সম্ভব হয় না।
দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের ধানচাষি আফজাল হোসেন জানান, আমন ধানের চারা রোপণের ১৫ দিন পরেই মাজরা পোকার উপদ্রব দেখা দিয়েছে। ধানের শীষ বের হওয়ার সময় ধানগাছে ঘাসফড়িং, পাতামোড়ানো ও কারেন্ট পোকার আক্রমণ দেখা যাচ্ছে। বিভিন্ন কোম্পানির কীটনাশক স্প্রে করেছেন। কিন্তু প্রতিকার হয়নি।

একই অবস্থা অন্যান্য কৃষকদেরও। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, চলতি বছরে বৃষ্টি কম হওয়ায় আগাম জাতের আমন খেতে পোকার আক্রমণ বেশি দেখা দিয়েছে। কারেন্ট পোকার আক্রমণের ২৪ ঘণ্টার মধ্যে কীটনাশক প্রয়োগ করলে এ পোকা দমন করা সম্ভব। দেরি করলেই ফসল নষ্ট হচ্ছে। পোকা দমনে কৃষকদের নানা ভাবে পরামর্শ দিচ্ছেন বলে জানান তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুর 4 hours আগে

মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা
জাতীয় 4 hours আগে

দিনাজপুরে ৭ লাখ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় অভিযুক্ত কারাগারে।
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 3 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 3 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক