হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে দুই আ’লীগের নেতার দখলে অর্ধশত কোটি টাকার সরকারি জমি!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২১ ৯:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরের চৌরাস্তা হাটে দখল হয়ে যাচ্ছে প্রায় ৫০ কোটি টাকার সরকারি জমি। হাটের এ জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দুই নেতাদের বিরুদ্ধে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে তারা এ জমির দখলে রয়েছেন।

সেখানে ভবন নির্মাণ করা হচ্ছে। পীরগঞ্জ উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯৮৪-৮৫ এবং ১৯৯৭-৯৮ অর্থবছর দুটি মিস কেসের মাধ্যমে চৌরাস্তা হাটের সম্পত্তি পেরিফেরিভুক্ত করে ভূমি অফিস। পরে কর্তৃপক্ষ বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য ২০০৯ সালে এলজিআরডি মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। চিঠির পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসককে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। মন্ত্রালয়ের নির্দেশে বাস্তবায়নে পীরগঞ্জ পৌর কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে আবেদন করে। তবে অজ্ঞাত কারণে সে সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

No description available.

এ সুযোগে পরে শহরের প্রাণকেদ্র রঘুনাথপুর মৌজায় (ঢাকাইয়াপট্টি) চৌরাস্তা হাটের উত্তর পূর্বাংশ অবৈধভাবে পাকা স্থাপনার কাজ শুরু করেছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ কয়েকজন ব্যক্তি। অর্ধশত কোটি টাকা মূল্যের হাটের জমিতে তারা নিয়মনীতির তোয়াক্কা না করেই ভিত্তি স্থাপন সহ পিলার নির্মাণের কাজ করেছেন। বিপ্লব নিজের বাড়ির জন্য বহুতল ভবন এবং ইমদাদুল হক জমি দখল নিতে তার লোকজন দিয়ে সীমানা প্রাচীরের কাজ করেছেন। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

বিষয়টি নজরে এলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বুধবার (১৩ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিমকে নির্দেশনা দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাববুবুর রহমান। তবে স্থানীয়দের অভিযোগ, নিদের্শনা পর পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের লোকজন ঘটনাস্থলে এসে কাজ বন্ধ না করে দখলদারদের লোকজনের সঙ্গে কথা বলে চলে যান। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে জানিয়েছেন, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে বহস্পতিবার (১৪ অক্টোবর) সরেজমিন গিয়ে দেখা যায়, সেখানে যথারীতি নির্মাণকাজ চলছে। এ জন্য ইউএনও নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন স্থানীয়রা। জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদে কে বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। কাজ বন্ধ করা হয়েছে। আবার কাজ চালুর বিষয়টি তিনি জানেন না। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খোঁজ নেবেন। সরকারি জমিতে স্থাপনা নির্মাণের বিষয়টি অস্বীকার করেছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক। তিনি সাংবাদিকদেরকে বলেন, বাজারটা মারোয়াড়ির সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সম্পত্তি। অনেকেই দখল করে আছেন। বড় বড় বিল্ডিং করেছেন। তিনি কোনো জমি দখল করছেন না। তার জানামতে, এমদাদুল (তার কর্মচারী) ও বাবুল সেখানে জমি কিনে প্রাচীর করেছেন। তবে এমদাদুল হক বলেছেন, সাবেক এমপি প্রাচীর নির্মাণের কাজটি করেছেন।

No description available.

তিনি শুধু দেখাশোনার দায়িত্ব আছেন। ঠাকুরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলন, সেখানে তিনি ২০ বছর ধরে আধাপাকা বাড়ি করে আছেন। এখন ভেঙে পাকা বাড়ি নির্মাণ করেছেন। হাটের পেরিফেরি থেকে জায়গাটা অবমুক্তির জন্য আবেদন করা হয়েছে। পৌরসভা দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯০ সাল পর্যন্ত পৌরসভা থেকে বাজারটি বার্ষিক ইজারা দেওয়া হয়। এরপর আর ইজারা দেওয়া হয়নি। এ সুযোগে ভূমি অফিসের লোকজনের সহায়তায় সেখান রাতারাতি অবৈধভাবে আধাপাকা বাসাবাড়ি, পাকা ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করেন কয়েকজন।

হাটের জায়গায় ব্যক্তি মালিকানায় অবৈধ ভবন নির্মাণ ও বাসাবাড়ি গড়ে ওঠায় পরে কর্তৃপক্ষ তা বাজার হিসেবে ইজারা দিতে চাইলেও প্রভাবশালী দখলদারদের ভয়ে কেউ লিজ নিতে রাজি হননি। পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযাদ্ধা ইকরামুল হক সাংবাদিকদেরকে বলন, পেরিফেরিভুক্ত জমিতে ঘর নির্মাণের পারমিশন পৌরসভা দিতে পারে না। কাজ বন্ধ করার জন্য ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 3 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 10 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 11 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 12 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 14 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 14 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 19 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক