হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের মেধাবী সন্তান আনোয়ার খসরু বিশ্বসেরা গবেষকদের তালিকায়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ অন্তর্জাতিক সংস্থা আলপার-ডগার (এডি) বৈজ্ঞানিক সূচক এর বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন শিক্ষক স্থান পেয়েছেন। এই তালিকায় রয়েছেন ঠাকুরগাঁও জেলার শহরের মেধাবী সন্তান ড. আনোয়ার খসরু পারভেজ। তিনি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক।

গত ১০ অক্টোবর এডি সাইন্টিফিক ইনডেক্স নামে আন্তর্জাতিক খ্যাতনামা এ সংস্থা সারা বিশ্বের ৭ লাখেরও বেশি বিজ্ঞানী ও গবেষকের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে। র‍্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন, এশিয়ার বিশ্ববিদ্যালয় গুলো থেকে ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের ১৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে এ বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন প্রকাশিত আর্টিকেল, সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের বিবেচনায় এ তালিকায় স্থান পায়।

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থায় পাওয়ায় তার বন্ধুমহল, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ জন্ম ১৯৭৩ সালে ঠাকুরগাঁও জেলায় । পেশাগত জীবনে তিনি দীর্ঘ ২২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এবং প্রেষণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি কৃতিত্বের সাথে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন।

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইউনেস্কো আইসি-বায়োটেক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন ২০০৩ সালে। প্রথম পিএইচডি করেছেন মাইক্রোবায়োলজি বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে এবং দ্বিতীয়বার মোনবুকাগাকুশো বৃত্তি নিয়ে পিএইচডি করেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সে টোকুশিমা বিশ্ববিদ্যালয়, জাপান থেকে ২০০৮ সালে। এরপর ইরাসমাস মুন্ডাস বৃত্তি নিয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন ইতালির মিলান বিশ্ববিদ্যালয় থেকে।

একজন পেশাদার দক্ষ মাইক্রোবায়োলজিস্ট হিসেবে গবেষণা করছেন কোভিড-১৯, ডেংগু, আণবিক ওষুধ ও সংক্রামক রোগ,পরজীবী, ক্লিনিক্যাল এবং পরিবেশগত মাইক্রোবায়োলজিসহ উদীয়মান সংক্রামক রোগ নিয়ে। তিনি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের গবেষণা কর্মের তত্ত্বাবধান করছেন। আন্তর্জাতিক কোলাবোরেটিভ গবেষণার সাথেও যুক্ত আছেন। তাঁর বুক চ্যাপ্টারসহ দেশি বিদেশি ৮০ টিরও অধিক প্রকাশনা রয়েছে।

তিনি বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নাল ‘ চটঝঞ ঝঞটউওঊঝ’-এর চিফ এডিটর হিসেবেও কাজ করছেন। তিনি বিশেষত কোভিড-১৯ ডেডিকেটেড পয়েন্ট-অফ কেয়ারে আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপনে বিভিন্ন প্রতিষ্ঠানে গত এক বছর ধরে সরকারিভাবে অংশ নিয়েছেন। এছাড়া ঠাকুরগাঁও টিবি ক্লিনিক এবং পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন। এবার একুশে বই মেলা-২০২১ এ- প্রকাশিত হয়েছিল প্রফেসর ড. মো: আনোয়ার খসরু পারভেজের করোনা নিয়ে লেখা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 7 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক