হোম
আন্তর্জাতিক

তুরস্কের কাছে অস্ত্র বিক্রি করে কোন কোন দেশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০১৯ ১:৪০ পূর্বাহ্ণ

turosko-mknewbd

ফাইল ছবি

উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান। সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কী সামরিক বাহিনীর অভিযান শুরু হওয়ার পর ইউরোপের অনেক দেশ তুরস্কে তাদের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। তুরস্কের কাছে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তবে অতি সম্প্রতি তুরস্ক রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে। তো এখন কোন কোন দেশ তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এর ফলে তারা এখন কার কাছ থেকে অস্ত্র কিনতে পারে? কারা নিষেধাজ্ঞা আরোপ করেছে? ইউরোপের ন’টি দেশ তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। দেশগুলো হচ্ছে: চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন এবং যুক্তরাজ্য।

এদের সঙ্গে যোগ দিয়েছে কানাডাও।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, তুরস্কের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে ব্রিটেন, কিন্তু অস্ত্র রপ্তানির জন্যে নতুন লাইসেন্স দেওয়া হবে না কারণ এসব অস্ত্র সিরিয়ায় তুর্কী সামরিক অভিযানে ব্যবহার করা হতে পারে। জার্মানি ও স্পেন বলছে, তাদের নিষেধাজ্ঞা শুধু নতুন চুক্তির ক্ষেত্রে কার্যকর হবে। ইউরোপিয়ান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর কোন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনুমোদন করেনি। তবে এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে নিজেদের দেশের কঠোর নীতি গ্রহণের পক্ষে একমত হয়েছেন।

এই অস্ত্র নিষেধাজ্ঞার তেমন বড় কোন প্রভাব পড়বে না, আঙ্কারার সামরিক অভিযান অব্যাহত থাকবে,” বলেন প্রতিরক্ষা বিশ্লেষক ইওভন্নি-স্টেফানিয়া এফস্থাতিও। তবে সিরিয়ায় ব্যবহার করা হতে পারে এমন অস্ত্রের বাইরেও যদি নিষেধাজ্ঞাকে সম্প্রসারিত করা যায়, তাহলে সেটা তুরস্কের প্রতিরক্ষা খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে,” বলেন তিনি।

তুরস্কের কাছে কারা অস্ত্র সরবরাহ করে?
১৯৯১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তুরস্ক ছিল বিশ্বের পঞ্চম বৃহৎ অস্ত্র আমদানীকারক দেশ। ঐতিহাসিকভাবে অস্ত্রের জন্যে তুরস্ক মূলত নির্ভর করতো যুক্তরাষ্ট্র ও ইউরোপে তার নেটো মিত্রদের কাছে। তুরস্কের কাছে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করতো যুক্তরাষ্ট্র। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির কাছে যতো অস্ত্র বিক্রি করা হয়েছে তার ৬০% করেছে যুক্তরাষ্ট্র। আর ইউরোপের যেসব দেশ তুরস্কের কাছে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে সেগুলো হচ্ছে: ফ্রান্স, স্পেন এবং ব্রিটেন। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে তুরস্কে যখন সামরিক বাহিনীর ব্যাপক ক্ষমতা ছিল তখন দেশটির কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির হার রেকর্ড পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, ট্যাঙ্ক, জাহাজসহ অন্যান্য সরঞ্জামাদি যা তুরস্কের সামরিক বাহিনী এখনও ব্যবহার করছে। কিন্তু অস্ত্র কেনার জন্যে তুরস্ক সম্প্রতি ঝুঁকেছে রাশিয়ার দিকে। ইতোমধ্যে মস্কোর কাছ থেকে ২৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ও করেছে আঙ্কারা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে তুরস্কেরই নিজেদের জোট নেটো। তারা বলছে, তুরস্ক যদি নেটোর শত্রু দেশ রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে তাহলে তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে, কারণ নেটোর প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে তুরস্কের সামরিক বাহিনীও অন্তর্ভুক্ত রয়েছে। এর পরপরই যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ-৩৫ বিক্রি বন্ধ করে দিয়েছে।

তুরস্কের ভৌগলিক অবস্থা এমন যে সেখানে যুক্তরাষ্ট্র ও নেটোর কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে, মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র শনাক্ত করার রাডার ব্যবস্থাও। এমনকি তুরস্কের পূর্বাঞ্চলে নেটোর কমান্ড অপারেশনও পরিচালিত হচ্ছে। তুরস্কের আদানা শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৫০টি পরমাণু বোমাও মোতায়েন করা রয়েছে।

তুরস্কের নিজস্ব অস্ত্র
গত এক দশকে তুরস্ক দেশের ভেতরেও অস্ত্র শিল্প গড়ে তুলেছে। তাদের উদ্দেশ্য বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানো। তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু সম্প্রতি বলেছেন যে “তুরস্ক এখন তাদের সামরিক সরঞ্জামাদির ৭০% নিজেরাই তৈরি করে। একই সাথে তুরস্ক এখন প্রচুর অস্ত্র রপ্তানিও করে।”প্রতিরক্ষা বিশ্লেষক ইওভন্নি-স্টেফানিয়া এফস্থাতিও বলেছেন, “দেশটির সামরিক চাহিদা তারা নিজেরাই কতোটা মেটাতে পারছে সেটা সুনির্দিষ্টভাবে পরিমাপ করা সহজ নয়।” ২০১৪ থেকে ২০১৮ সালে তুরস্কের অস্ত্র রপ্তানি ১৭০% বৃদ্ধি পেয়েছে।২০১৮ সাল পর্যন্ত তুরস্ক ছিল রপ্তানিকারকদের তালিকার ১৪ নম্বরে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুর্কমেনিস্তানের কাছেই তারা সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে থাকে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 18 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 23 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 23 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 24 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 1 day আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 day আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক