হোম
ক্রিকেট

বোর্ডের আয়ের ভাগ চান খেলোয়াড়রা ক্রিকেটারদের ধর্মঘট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০১৯ ১০:৩৭ অপরাহ্ণ

cricket-bd-mknewsbd

ফাইল ছবি

১৩ দফা দাবি নিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।ধর্মঘটে যাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মতো বোর্ডের রাজস্বের ভাগ চেয়েছেন।
বুধবার দিনভর নাটকীয়তার পর ১১ দফার বদলে ১৩ দফা দাবি নিয়ে এসেছেন তারা।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান পেশাদার ক্রিকেটারদের একজন মুখপাত্র হিসেবে এক সংবাদ সম্মেলনে ঐ ১৩ দাবি উপস্থাপন করেন।
এই দাবিগুলো ডাকযোগে ও ইমেইলের মাধ্যমে বুধবার বিকেল চারটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান।
এই দাবির মধ্যে অন্যতম হচ্ছে প্রফেশনাল ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন গঠন। নতুন দাবীর আর একটি হল নারী ক্রিকেটাররা যে বেতন ভাতা পান তা যেন পুরুষ দলের সদস্যদের সমান হয়।

সংবাদ সম্মেলনের পর আবারো আলোচনায় বসেন ক্রিকেটাররা। শেষদিকে সাকিব আল হাসান এসে জানান বিসিবির সঙ্গে বসে সমস্যার সমাধান করতে আগ্রহী তারা। দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাইমুর রহমান দুর্জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর কার্যালয় গণভবনে দেখা করেছেন। গণভবন থেকে বের হবার পর নাজমুল হাসান বলেন, “প্রধানমন্ত্রী তো বলেছেন যা কিছুই হোক খেলা বন্ধ করবে কেন, আমার দরজা খোলা, তোমার দরজা খোলা… আমি ব্যক্তিগত ভাবে বিশ্বে যারা ক্রিকেট খেলে এমন অনেক জায়গায় জিজ্ঞেস করেছি। তারা কেউ এমন আন্দোলনের কথা বলেনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন

এর আগে ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করার জন্য আহ্বান জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি ক্রিকেট বোর্ডে প্রবেশ করে বলেন, “ক্রিকেটারদের জন্য আমরা অপেক্ষা করবো। আমরা চাই আলোচনার একটা ক্ষেত্র তৈরি রাখতে, এখানে সময় কোনও ব্যাপার না, পাঁচটা হোক বা তারপরও আমরা অপেক্ষা করবো ক্রিকেটারদের জন্য।
সকালে ভারত সিরিজকে সামনে রেখে পূর্বপরিকল্পিত ফিটনেস ক্যাম্পে আসেননি কোন ক্রিকেটার। সকালে ট্রেইনার মারিও ভিলাভা রানে উপস্থিত ছিলেন, সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। ২৪শে অক্টোবর অর্থাৎ কাল থেকে শুরু হবার কথা ছিল জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ড। কিন্তু কোনও ভেন্যুতে দল যায়নি। অর্থাৎ ক্রিকেটাররা তাদের ধর্মঘট দিনের শুরু থেকেই বহাল রেখেছে। ভারত সফরকে সামনে রেখে এই ক্যাম্পের বাড়তি গুরুত্ব ছিল, আর বেশিরভাগ ক্রিকেটার ম্যাচের মধ্যে ছিল তাই ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করার সুযোগ হয়নি। ভারত সফরের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৭ সালে একটি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।

ভারতে দ্বিপাক্ষিক সফর উপলক্ষে অনুশীলন ক্যাম্পে আসেননি ক্রিকেটাররা

ভারতে দ্বিপাক্ষিক সফর উপলক্ষে অনুশীলন ক্যাম্পে আসেননি ক্রিকেটাররা

এই সিরিজে তিন টি-টুয়েন্টি ও ২ টি টেস্ট ম্যাচ হবার কথা ভারতের বিভিন্ন ভেন্যুতে ক্রিকেটারদের বুধবার বিকেল পাঁচটায় আলোচনা করার আহ্বান জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নির্বাহী পরিচালক নিজামুদ্দিন চৌধুরী। জাতীয় দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে এখানে বোর্ড ও ক্রিকেটারদের মধ্যস্থতাকারী হিসেবে নিয়োজিত করার কথা শোনা গেছে কিন্তু ক্রিকেট বোর্ড এ বিষয়ে কিছুই জানেনা বলে জানিয়েছে। ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরি বিবিসি বাংলাকে বলেন, “ক্রিকেটারদের এভাবে ধর্মঘটে চলে যাওয়া উচিত হয়নি। তাদের আগে বোর্ডকে জানানো উচিত ছিল। এবং বসে সমাধান করা উচিত ছিল। আর বোর্ড হল অভিভাবক। তাই অভিভাবকের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি। খেলোয়াড়রা সংবাদ সম্মেলন করেছে বলে বোর্ড ও প্রেসিডেন্টকে সংবাদ সম্মেলন করে পাল্টা জবাব দিতে হবে? এটা না করে খেলোয়াড়দের ডাকতো। ডেকে বসে সমাধান করা উচিত ছিল। এখন পক্ষ বিপক্ষ হয়ে গেছে। যা ক্রিকেটের জন্য মঙ্গলজনক হতে পারেনা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »