admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলায় কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী পল্লী উন্নয়ন সেবাএনজিও কর্মী নিহত হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল পূর্ব বেগুনবাড়ি কদমতলি নামক এলাকায় হাইওয়ে সড়কে ঘটনা ঘটে। নিহতরা হলেন: দিনাজপুর বীরগঞ্জ নিজপাড়া এলাকার সাহাদাত (২৫) ও সঞ্জয় (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে রোমার নামের একটি যাত্রীবাহী কোচ ঢাকা থেকে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। অপরদিকে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল করে ঐ দুই আরোহী যাচ্ছিলেন দিনাজপুরের দিকে। পথে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২৯ মাইল এলাকায় হাইওয়ে সড়কে পৌঁছলে কোচটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যায়, দুই মোটরসাইকেল আরোহী পল্লী উন্নয়ন সেবা এনজিও কর্মী। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতী চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।