admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজারহাটে হিন্দু ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট অফিসার্স ক্লাবে এই প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারে উপজেলার সাত ইউনিয়নে এক শত আটাইশ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবার তথ্য নিশ্চিত হওয়া গেছে।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড আকলিমা বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রবিন্দ্রনাথ কর্মকার।
এসময় উপস্থিত ছিলেন সাত ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।