admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা চত্বরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহা , যোবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন– বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবু বেলাল সিদ্দিক, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ, আলোচনা সভা শেষে বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নিবন্ধিত ৩ টি স্বেচ্ছাসেবী সংস্থা কে অনুদানের ১ লক্ষ ৫ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা। এ সময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক, এনজিও কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।