হোম
নির্বাচিত কলাম

প্রথমবারের মতো বাংলাদেশে বসতে যাচ্ছে ঢাকায় আজ দুই বাংলার তারকামেলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ৬:১৫ অপরাহ্ণ

Bangladesh-india-mknewsbd

ফাইল ছবি

প্রথমবারের মতো বাংলাদেশে বসতে যাচ্ছে ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)’-এর জমকালো আসর। আর আয়োজনটি ঘিরে আজ সোমবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে বসছে তারকাদের মিলন মেলা। এতে অংশ নেবেন দুই বাংলার প্রায় দুই শতাধিক তারকা ও কলাকুশলী। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এ অনুষ্ঠানটি নিবেদন করছে টিএম ফিল্মস। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে দুই দেশের শীর্ষ তারকাদের চোখ ধাঁধানো পরিবেশনা। বাংলাদেশ থেকে শাকিব খান, রিয়াজ, বিদ্যা সিনহা মিম, পরীমনি, তমা মির্জাসহ অনেকেই এতে অংশ নেবেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন শাহরিয়ার নাজিম জয় (বাংলাদেশ) ও ভারতের মীর আফসার আলী। তাদের সঙ্গে আরও থাকছেন কলকাতার গার্গি রায় চৌধুরী ও ঢাকার শান্তা জাহান।
বিবিএফএ-এর সমন্বয়ক তপন রায় জানান, দুই দেশের দুই শতাধিক তারকার সমাবেশ ঘটবে এই আয়োজনে। পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল- এই তিন ক্যাটাগরিতে মোট ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। চলচ্চিত্রগুলো থেকে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা জনপ্রিয় ছবি, সেরা প্লেব্যাক শিল্পী, স্পেশাল জুরি অ্যাওয়ার্ডসহ বেশকিছু ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস’-এ থাকছে আজীবন সম্মাননা পুরস্কার। ২০১৮ সালের জুন মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলো থেকে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে আজীবন সম্মাননার পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আনোয়ারা বেগম ও পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক। টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নী বলেন, ‘চলচ্চিত্রে এখন সংকট চলছে, সেটি কাটিয়ে তোলার লক্ষ্যে আমরা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছি। স্বপ্ন দেখি, দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার। ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের এ আয়োজনের মধ্যদিয়ে দুই দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে আমরা সেই স্বপ্নের বার্তা পৌঁছে দিতে চাই।’

জানা গেছে, এই পুরস্কারের জুরি বোর্ডে বাংলাদেশ থেকে আছেন অভিনয়শিল্পী আলমগীর, কবরী, সাহিত্যিক ইমদাদুল হক মিলন, প্রযোজক খোরশেদ আলম ও পরিচালক হাসিবুর রেজা কল্লোল। ভারত থেকে আছেন পরিচালক গৌতম ঘোষ, ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফিরদাউসুল হাসান, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু ও প্রযোজক অঞ্জন বসু।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 4 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 5 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক