হোম
খেলাধুলা

বাংলাদেশের নাগরিকত্ব নেয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের জাতীয় ফুটবল দলে নেই!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১০:০৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের নাগরিকত্ব নেয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের জাতীয় ফুটবল দলে নেই! দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতায় খেলার জন্য বাংলাদেশ দলে জায়গা হয়নি বাংলাদেশের নাগরিকত্ব নেয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য যে দলটি আজ ঢাকা ছেড়েছে তাদের সাথে যোগ দিতে পারেননি তিনি। ২০১৬ সালে নাগরিকত্বের জন্য আবেদন করে ২০২১ সালের মার্চ মাসে নাগরিকত্ব পান এলিটা কিংসলে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের পাসপোর্টও হাতে পান তিনি।

এরপর বাংলাদেশের কোচ বদল হয়। ইংল্যান্ডের জেমি ডে’র স্থলাভিষিক্ত হন স্পেনের অস্কার ব্রুজন, যিনি ক্লাব পর্যায়ে এলিটা কিংসলেরও কোচ। বাংলাদেশে জাতীয় ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চুক্তিবদ্ধ খেলোয়াড় এলিটা কিংসলে এবং এই ক্লাবেরই কোচ অস্কার ব্রুজন।

অস্কার ব্রুজনের ২৬ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন কিংসলে। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে তাকে নেয়া যায়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের ছাড়পত্র না থাকায় এলিটা এই সুযোগ থেকে বঞ্চিত হলেন। একত্রিশ বছর বয়সী এলিটা কিংসলের স্ত্রী লিজা জাফর বলেছেন তার স্বামীর মন ‘ভয়ানক খারাপ।

তবে এলিটা কিংসলে বলেছেন, আমি এমন কিছু নিয়ে মন খারাপ করতে চাই না যা আমার হাতে নেই। আমি আমার পক্ষ থেকে সবই করেছি। লিগে গোল করেছি, জাতীয় দলে এসেছি, এটা সম্পূর্ণ বাফুফের দায়িত্ব ছিল, আমাকে মাঠে নামাতে কী প্রক্রিয়া ও কী করতে হবে সেটা নিশ্চিত করা। মার্চ মাসে এলিটা কিংসলে নাগরিকত্ব পাওয়ার পর বিবিসি বাংলাকে বলেছিলেন, বাংলাদেশের জন্য খেলা তার কাছে একটা স্বপ্নের মতো।

এবারে এলিটা শেষ মুহূর্তে জানলেন যে মালদ্বীপগামী বিমানে তিনি উঠছেন না, আমি জানিনা কী বলবো। আমি জানতামই না। আমি শেষ মুহূর্তে জানতে পারি আমি যেতে পারব না। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও ফুটবল বিশ্লেষক রাশেদুল ইসলাম মনে করছেন, এই ঘটনা বাফুফে চাইলে আরো পেশাদারিত্বের সঙ্গে সামলাতে পারতো। তিনি বলেন, এখন এমন কোনও তথ্য নেই যেটা আপনি চাইলে পাবেন না। এটা আরো আগে থেকে শুরু করা প্রয়োজন ছিল। তাকে নাগরিকত্ব দেয়া হল, তার পাসপোর্ট আছে, এখন তাকে মাঠে নামাতে পারছেন না। অনুমতি পাওয়াটা আরও সহজ বিষয় ছিল বলে মনে করেন মি. ইসলাম।

পুরো বিষয়টা নিয়েই মনে হলো বাফুফে ধোয়াঁশায় আছে। একবার তারা বলেছে ফিফার অনুমতি লাগবে। একবার বলেছে এএফসির। মালদ্বীপের রাজধানী মালেতে আগামী শুক্রবার শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। টুর্নামেন্টে খেলতে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »