admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ
রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু। জানাজায় আজ সোমবার বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নির্মাণাধীন চুল্লির ওপর থেকে পরে তারা মারা যান বলে জানা গেছে। নিহতরা হলেন- মনিরুল ইসলাম (৩৪) এবং মাধব আলী (৩০)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
পুলিশের এই কর্মকর্তা জানান, আজ সোমবার চুল্লি নির্মাণের সময় অসতর্কতাবশত পড়ে গিয়ে মারা যান দুই শ্রমিক। তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।