হোম
নির্বাচিত কলাম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক দফা’র আন্দোলনে যাচ্ছে বিএনপি!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘এক দফা, এক দাবি’র আন্দোলনে নামছে বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি! নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে রাজপথে সোচ্চার হচ্ছে দলটি। গত কয়েকদিনের টানা বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন বিএনপির শীর্ষ প্রায় সব নেতা। দলীয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার পক্ষে জোরালো মত বিএনপির কেন্দ্রীয় নেতাদের। সেইসঙ্গে নির্দলীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনের পক্ষে মত দিয়ে তাতে শীর্ষ নেতাদের সক্রিয়ভাবে অংশ নেয়ার কথা বলেন তারা।

গত ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর বিএনপির কার্যনির্বাহী কমিটির তিনটি দীর্ঘ সভায় অংশ নেন ২৪৯ জন নেতা। তাদের মধ্যে ১১২ জন বক্তব্য রাখায় ১৬ ঘণ্টার বেশি সময় ধরে চলে আলোচনা। এসব বৈঠকে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহযোগী সংস্থাগুলোর শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ার্পারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই সব বৈঠকের আলোচনা-পর্যালোচনা করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বসে গতকাল শনিবার রাতে।

সবশেষ এই বৈঠকে অংশ নেয়া বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, আগের বৈঠকগুলোতে প্রায় সব নেতাই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বয়কটের পক্ষে মতামত দিয়েছেন। অন্যদিকে, নির্দলীয় সরকারের দাবিতে কঠোর আন্দোলনে নামার কথা বলেছেন তারা। এসব বিষয় জানাতে গতরাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় দেখা করেছেন মির্জা ফখরুল।

এরপরই নির্বাহী কমিটির বাদবাকি সদস্যদের সঙ্গে আগামী ২১, ২২, ২৩ সেপ্টেম্বর মতবিনিময় করার সিদ্ধান্ত নেন বিএনপি নেতারা। তাদের কাছ থেকেও একই ধরনের বক্তব্য আসলে দলটির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির ফের বৈঠক ডাকা হবে। সেখানে আবারো পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বলছেন দলটির নেতারা। নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনজন বিএনপির শীর্ষ নেতা জানান, গত কয়েকদিনের টানা বৈঠকের বক্তব্য বলছে, নির্বাচন সামনে রেখে একদফা দাবিতে কঠোর আন্দোলনের বিকল্প নেই। এখন তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে দলীয় কৌশল নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে আলোচনার জন্য ১০-১২টি বিষয় ঠিক করেছেন তারেক রহমান।

তারা আরো জানিয়েছেন, এসব বিষয়ের ওপর পরামর্শ ও মতামত জানার চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড, যার ওপর ভিত্তি করে দলীয় পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর এমন ধারাবাহিক বৈঠক করলো বিএনপি। একই সঙ্গে ‍তারেক রহমান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর সবচেয়ে বড় বৈঠক এটি। জানা যায়, আগামীতে দলটির সম্ভাব্য রাজনৈতিক কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি এবং ভবিষ্যতে করণীয় ঠিক করতে একের পর এক বৈঠক করা হচ্ছে। এরইমধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলোতে দীর্ঘদিন পর নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন নেতারা।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 4 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক