admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২১ ৬:১০ পূর্বাহ্ণ
চীনের সিনোফার্মের আরো ৫৪ লাখ করোনার টিকা আগামীকাল শনিবার দেশে আসছে। বাণিজ্যিকভাবে কেনা এই টিকার চালান এদিন সকালে ঢাকায় এসে পৌঁছাবে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে চীনের ঢাকাস্থ দূতাবাস। ফেসবুক পোস্টে চীনা ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, কৌশলগত অংশীদার ঢাকার যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পাশে থাকবে বেইজিং।
তবে টিকার পরবর্তী চালান কবে নাগাদ ঢাকায় আসবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি। এর আগে প্রতি সপ্তাহে ৫০ লাখ টিকা পাওয়ার শিডিউল পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের চার সপ্তাহে একই সংখ্যার টিকার চারটি চালান পাবে বাংলাদেশ। এই প্রক্রিয়া আগামী নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।