admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২১ ২:২০ অপরাহ্ণ
হেফাজতে ইসলাম আমীর আল্লামা বাবুনগরী আর নেই। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে আজ বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে তিনি মারা যান বলে জানা গেছে। হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মো. ইকবাল খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়। এ বিষয়ে বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ সংবাদ মাধ্যমকে জানান, আল্লামা বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে গত বুধবার সন্ধ্যার পর থেকে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। এ অবস্থায় অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালে যান তার সঙ্গীরা।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৬৭ বছর বয়সী দেশের অন্যতম শীর্ষ এই আলেমে দ্বীন।